Friday, June 12, 2026
Live
খবর
Verified
3 min read

এসএসসি পরীক্ষার সময় ২ ঘণ্টা - পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
এসএসসি পরীক্ষার সময় ২ ঘণ্টা - পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে

২০২২ সালের এসএসসি পরীক্ষার সময় ২ ঘণ্টা, পরীক্ষা শুরুর সময় ১১টা নির্ধারণ করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পর্কে ৫ সেপ্টেম্বর ২০২২ (সোমবার) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

উল্লেখ্য, ৩১ জুলাই প্রকাশিত এসএসসির নতুন রুটিনেও একই সময়সীমা উল্লেখ করা আছে।

এসএসসি পরীক্ষা শুরুর সময় সকাল ১১টা

৫ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী বলেন, যানজটের কথা বিবেচনা করে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে সকাল ১১টা থেকে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, প্রতিটি বিষয়ের পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। অর্থাৎ, পরীক্ষার সময়সীমা ২ ঘণ্টা করা হয়েছে। এ স্তরে বিকেলে কোনো পরীক্ষা হবে না। এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট এবং রচনামূলক পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট।

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এড়াতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তির মোবাইলে পরীক্ষার সেট কোড পৌঁছে যাবে। তিনি স্মার্ট ফোন নয়, ফিচার ফোন সঙ্গে রাখতে পারবেন। তিনি ছাড়া আর কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না।

পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে।

পরীক্ষার্থীর কেন্দ্রে প্রবেশে দেরি হলে

অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে নির্দিষ্ট সময়ের পরে প্রবেশ করতে দিলে তাদের নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্ট্রারে লিপিবদ্ধ করে ওইদিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে। 

কোন দিন কোন বিষয়ের পরীক্ষা

  • ১৫ সেপ্টেম্বর বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র,
  • ১৭ সেপ্টেম্বর বাংলা (আব্যশিক) দ্বিতীয়পত্র, সহজ বাংলা দ্বিতীয়পত্র,
  • ১৯ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্র, পরদিন
  • ২০ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্র,
  • ২২ সেপ্টেম্বর গণিত,
  • ২৪ সেপ্টেম্বর পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, পরদিন গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা (তত্ত্বীয়),
  • ২৬ সেপ্টেম্বর রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা ও ব্যবসায় উদ্যোগ,
  • ২৭ সেপ্টেম্বর ভুগোল ও পরিবেশ,
  • ২৮ সেপ্টেম্বর জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও অর্থনীতি,
  • ২৯ সেপ্টেম্বর হিসাববিজ্ঞান এবং
  • ১ অক্টোবর উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শেষ করা হবে।

পরীক্ষার্থীর সংখ্যা ২০ লক্ষাধিক

২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থী সংখ্যা ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। আগের বছরের তুলনায় এবার ২১ হাজার ৩৮৬ পরীক্ষার্থী কম। তবে প্রতিষ্ঠান বেড়েছে ৫৫৬টি। এছাড়া কেন্দ্র বেড়েছে ১১১টি।

পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে, ফলাফল ৬০ দিনে

২০২২ সালের সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হবে।

কোন বোর্ডের পরীক্ষা কবে শুরু

সাধারণ শিক্ষা বোর্ডগুলো তত্ত্বীয় পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে ০১ অক্টোবর এবং ব্যবহারিক পরীক্ষা ১০ অক্টোবর শুরু হয়ে ১৫ অক্টোবর শেষ হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে ০৩ অক্টোবর এবং ব্যবহারিক পরীক্ষা ১০ অক্টোবর শুরু হয়ে ১৫ অক্টোবর শেষ হবে। কারিগরি শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে ০১ অক্টোবর এবং ব্যবহারিক পরীক্ষা ১১ অক্টোবর শুরু হয়ে ১৮ অক্টোবর শেষ হবে।

এসএসসি পরীক্ষা ২০২২ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী দীপু মনি - সর্বশেষ আপডেট খবর [video]

https://youtu.be/Ae_jcVUlrJg

ssc exam 2022 update news today

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.