Friday, June 12, 2026
Live
খবর
Verified
2 min read

এসএসসি পরীক্ষা ২০২৩ এপ্রিলে

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
এসএসসি পরীক্ষা ২০২৩ এপ্রিলে

এসএসসি পরীক্ষা ২০২৩ এপ্রিলের শেষ দিকে অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের এসএসসি পরীক্ষাও হবে সংক্ষিপ্ত সিলেবাসে; তবে সব বিষয়ের পরীক্ষায় শিক্ষার্থীদের অংশ নিতে হবে। সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হলেও ২০২৩ সালে দুই মাস পিছিয়ে এপ্রিলের মাঝামাঝিতে এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ।

তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি তপন কুমার সরকার। গণমাধ্যমকে তিনি বলেন, “২০২৩ সালের এসএসসি পরীক্ষা এপ্রিলের মাঝামাঝির দিতে হতে পারে। ২০২১, ২০২২ সালে শিক্ষার্থীরা যেহেতু মহামারীর কারণে ওভাবে ক্লাস করতে পারেনি, তাই ২০২৩ সালেও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে।”

যথাযথ ক্লাস না হওয়ায় চলতি বছর বিষয়, সিলেবাস, নম্বর ও পরীক্ষার সময় কমিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে গত ২৮ নভেম্বর ২০২২।

এসএসসি পরীক্ষা ২০২৩ ও অন্যান্য পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে

  • ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সব বিষয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাভাবিক অবস্থায় এসএসসিতে ৩১৬ ও এইচএসসিতে ৩৩০ কর্ম দিবসের ক্লাস পায় শিক্ষার্থীরা। করোনা মহামারীর কারণে ২০২৩ সালের পরীক্ষার্থীরা ৮ মাসের বেশি সময় ক্লাসের বাইরে ছিল।

  • সে কারণে সব বিষয়েয় পরীক্ষা হলেও এই শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে। ২০২২ সালের মতো ২০২৩ সালের এসএসসি ১৫০ কর্মদিবসের ও এইচএসসি ১৮০ কর্মদিবসের পরিমার্জিত পাঠ্যসূচি অনুসারে হবে। পরে ১২ মে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি জানায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ১০০ নম্বরের পরীক্ষা হবে ৩ ঘণ্টায়, কেবল মাধ্যমিকের আইসিটি বিষয়ের নম্বর থাকবে ৫০।

  • এদিকে, ২০২৪ সালের জানুয়ারি থেকে পুরোদমে শ্রেণি বা ক্লাস কার্যক্রম চলবে বলে জানা গেছে। তাই নতুন বছর থেকে কোনো পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাস থাকবে না। ২০২৪ সাল থেকে সব পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসেই পরীক্ষা হবে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.