Wednesday, June 10, 2026
Live
খবর
Verified
2 min read

এসএসসি ফরম পূরণ ২০২২ : ১৩-২৪ এপ্রিল

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
এসএসসি ফরম পূরণ ২০২২ : ১৩-২৪ এপ্রিল

২০২২ সালের এসএসসি ফরম পূরণ শুরু হবে ১৩ এপ্রিল থেকে, চলবে ২৪ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত। ফি জমা দেয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল ২০২২। এবারের এসএসসি পরীক্ষার ফরম পূরণ হবে অনলাইনে।

৩ এপ্রিল ২০২২ ঢাকা শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তি এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের বিস্তারিত তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণ বাবদ ফি ধার্য করা হয়েছে ১,৬১৫ টাকা। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ১,৪৯৫ টাকা।

এসএসসি পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ গত বছরের (২০২১) ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে। কোনো শিক্ষার্থীর কাছ থেকে ৯ম ও ১০ম শ্রেণির মোট ২৪ মাসের বেশি বেতন নেয়া যাবে না।

চলতি বছরের (২০২২) এসএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৯ জুন ঘোষণা করা হয়েছে। এবার নির্বাচনী পরীক্ষা (টেস্ট) হবে না। এর বিকল্প হিসেবে ‘প্রস্তুতিমূলক পরীক্ষা’ নেয়া হবে। এই পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৯ মে ২০২২।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসসিতে এ বছর গতবারের মতো তিনটি বিষয়ে পরীক্ষা হবে না। ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে হবে এসএসসি পরীক্ষা।

সাধারণত বছরের ফেব্রুয়ারিতে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা হয়। কিন্তু করোনার সংক্রমণের কারণে ২০২০ সালের মার্চ থেকে শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে যায়। ফলে ঠিক সময়ে পরীক্ষা হচ্ছে না। কখনো তা বাতিল করতে হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ের বেশ পরে হচ্ছে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.