Wednesday, June 10, 2026
Live
খবর
Verified
1 min read

এসএসসি ফলাফল যাবে অভিভাবকের মোবাইলে

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
এসএসসি ফলাফল যাবে অভিভাবকের মোবাইলে

যশোর শিক্ষা বোর্ডের ২০২০ সালের এসএসসির ফলাফল জানানো হবে পরীক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বরে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি পরীক্ষা-২০২০ এর ফলাফল পরীক্ষার্থী প্রদত্ত মোবাইল নম্বরে সরাসরি প্রেরণ করা হবে। এ জন্য সকল পরীক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বর জরুরি প্রয়োজন। আগামী ৩০ এপ্রিল ২০২০ তারিখের মধ্যে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রত্যেক পরীক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বর যশোর বোর্ডের ওয়েবসাইটে নির্ধারিত নিয়মে প্রদান করতে হবে।

অর্থাৱ, নম্বর প্রদানের কাজটি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে করতে হবে।

অভিভাবকদের মোবাইল নাম্বার দিতে যা করতে হবে :
১। যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.jessoreboard.gov.bd) ভিজিট করুন
২। বামপাশের Our service থেকে Institute panel  মেন্যুতে ক্লিক করুন
৩। EIIN Password  দিয়ে লগ-ইন করুন
৪। Examinee Mobile - SSC 2020 ২০২০ মেন্যুতে ক্লিক করে মোবাইল নম্বর এন্ট্রি করুন

করোনা ভাইরাস প্রাদর্ভাবের কারণে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। অন্যান্য শিক্ষা বোর্ডও এ পদ্ধতি চালু করতে পারে!

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.