Wednesday, June 10, 2026
Live
খবর
Verified
2 min read

২০২০-২০২১ শিক্ষাবর্ষে কলেজে ভর্তি যেভাবে

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
২০২০-২০২১ শিক্ষাবর্ষে কলেজে ভর্তি যেভাবে

২০২০-২০২১ শিক্ষাবর্ষে কলেজে ভর্তি প্রক্রিয়া হবে অনলাইনে। ভর্তি আবেদন কার্যক্রমের প্রথম পর্যায় বা প্রাথমিক ধাপ ৯ আগস্ট ২০২০ থেকে শুরু হবে, চলবে ২০ আগস্ট পর্যন্ত। সম্প্রতি ভর্তি প্রক্রিয়ার সূচি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-ঢাকা।

ভর্তির ১ম পর্যায়ের সিলেকশন নিশ্চায়ন করতে হবে ২৬-৩০ আগস্টের মধ্যে। শিক্ষার্থী সিলেকশন নিশ্চায়ন না করলে ১ম পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে। দ্বিতীয় পর্যায়ে আবেদন চলবে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত।

শিক্ষার্থীদের পছন্দক্রম অনুসারে ১ম ও ২য় মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থেীদের সিলেকশন নিশ্চায়ন ৫-৬ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। শিক্ষার্থী সিলেকশন নিশ্চায়ন না করলে ২য় পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে। ভর্তির কার্যক্রমের শেষ পর্যায় চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

২০২০-২০২১ শিক্ষাবর্ষে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে হবে http://www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন ফি পরিশোধ করতে হবে নগদ, সোনালী ব্যাংক, টেলিটক, বিকাশ, শিওর ক্যাশ এবং রকেটের মাধ্যমে। শিক্ষার্থীরা কমপক্ষে কমপক্ষে ৫টি থেকে সর্বোচ্চ ১০টি কলেজকে পছন্দক্রম অনুসারে রেখে আবেদন করতে পারবে। আবেদনের পর মেধা ও পছন্দক্রম অনুসারে নির্দিষ্ট কলেজে ভর্তির জন্য উপযুক্ত শিক্ষার্থীকে সংশ্লিষ্ট কলেজে ভর্তির জন্য মনোনীত করা হবে। ভর্তি প্রক্রিয়ার সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ভর্তি কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৩১ মে ২০২০ তারিখে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এর দুই মাসেরও বেশি সময় পর কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

২০২০-২০২১ শিক্ষাবর্ষে কলেজে ভর্তি যেভাবে
২০২০-২০২১ শিক্ষাবর্ষে কলেজে ভর্তি যেভাবে

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.