Friday, June 12, 2026
Live
খবর
Verified
2 min read

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২২

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২২

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২২ প্রকাশিত হয়েছে। বাংলাদেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কার্যক্রমের আবেদন প্রক্রিয়া চলবে ১৭ জুলাই থেকে ১৬ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত।

কোন কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কত

বিশ্ববিদ্যালয়ের নামআসন
সংখ্যা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ১১১৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর৩৬০
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা৭০৪
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট৪৩১
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী৪৪৩
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম২৪৫
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা১৫০
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়৯০
মোট আসন =৩৫৩৯টি

ভর্তি আবেদনের যোগ্যতা

জিসিই এবং A লেভেল পাসকৃত প্রার্থীর ক্ষেত্রে (O লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে এক্ষেত্রে A ও B গ্রেডের জন্য যথাক্রমে ৫ ও ৪ জিপিএ গণনা করা হবে।

আবেদনের তারিখ ও ফি

আবেদন গ্রহণের সময়সীমা ১৭ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত। আবেদন ফি টাকা ১২০০ (ট্রান্সজেকশন চার্জ ব্যতীত) টাকা।

এইচএসসি/সমমান পর্যায়ে ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.০০ (এক) নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন (নেগেটিভ মার্কস) হবে।

ভর্তি পরীক্ষার কেন্দ্র

পরীক্ষা কেন্দ্রসমূহের তালিকা অনুযায়ী আবেদনকারীকে ১ থেকে ৭ পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের পছন্দক্রম উল্লেখ করতে হবে। আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের আসন শূন্য থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হবে।

মেধা স্কোর

ভর্তি নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং ভর্তি কমিটি যে কোন সিদ্ধান্ত পরিবর্তন ও পরিমার্জনের অধিকার রাখে।

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে । মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে।

বিষয়নম্বর
ইংরেজি১০
প্রাণীবিজ্ঞান১৫
উদ্ভিদবিজ্ঞান১৫
পদার্থবিজ্ঞান২০
রসায়ন২০
গণিত২০

৮ কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম ও তালিকা

বিশ্ববিদ্যালয়ের নাম ওয়েবসাইট
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহbau.edu.bd
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরbsmrau.edu.bd
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকাsau.edu.bd
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেটsau.ac.bd
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালীpstu.ac.bd
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামcvasu.ac.bd
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনাkau.edu.bd
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়hau.ac.bd

৮ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

8 agriculture university admission circular 2022
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২২

অনলাইনে আবেদনের লিংক: http://acas.edu.bd

ভর্তি নির্দেশিকা, বিজ্ঞপ্তি ও বিস্তারিত জানা যাবে ভর্তি সংক্রান্ত এই ওয়েবসাইটে : acas.edu.bd

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.