Friday, June 12, 2026
Live
খবর
Verified
4 min read

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : ৪৩ পদে চাকরি

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : ৪৩ পদে চাকরি

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে। ১৬ ক্যাটাগরির পদে মোট ৪৩ জন নিয়োগ দেবে Khulna development authority (KDA) । আবেদন করতে হবে অনলাইনে (kda.teletalk.com.bd) ১৩ অক্টোবর ২০২২ বিকাল ৫টার মধ্যে।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ ২০২২

প্রতিষ্ঠানের নাম :খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (খুউক)
মোট পদের সংখ্যা :৪৩টি
পদের ক্যাটাগরি :১৭টি
চাকরির ধরন :সরকারি চাকরি
আবেদনের শেষ তারিখ ও সময় :১৩ অক্টোবর ২০২২ বিকাল ৫টা
আবেদনের লিংক :https://kda.teletalk.com.bd
Khulna development authority [kda.gov.bd]

পদের নাম, সংখ্যা, যোগ্যতা ও বেতন

১. পদের নাম : সহকারী প্রকৌশলী (পুর)

  • পদ সংখ্যা : ৪টি
  • যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলে (পুর) দ্বিতীয় শ্রেণির (সমমানের সিজিপিএ) স্নাতক ডিগ্রি।
  • বয়স : ৩০ বছর
  • বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২. পদের নাম : উপসহকারী প্রকৌশলী (পুর)

  • পদ সংখ্যা : ২টি
  • যোগ্যতা : প্রকৌশলে (পুর) ডিপ্লোমা ডিগ্রি। প্রথম শ্রেণি (সমমানের সিজিপিএ) প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • বয়স : ৩০ বছর
  • বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৩. পদের নাম : প্রাক্কারক

  • পদ সংখ্যা: ১টি
  • যোগ্যতা : প্রকৌশলে (পুর) ডিপ্লোমা ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • বয়স : ৩০ বছর
  • বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৪. পদের নাম : কম্পিউটার অপারেটর

  • পদ সংখ্যা : ১টি
  • যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
  • বয়স : ৩০ বছর
  • বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৫. পদের নাম : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

  • পদ সংখ্যা: ১টি
  • যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং/ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। শর্টহ্যান্ডের গতি প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ থাকতে হবে।
  • বয়স : ৩০ বছর
  • বেতন স্কেল : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৬. পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

  • পদ সংখ্যা : ১টি
  • যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং/ডেটা এন্ট্রি ও টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। শর্টহ্যান্ডের গতি প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে।
  • বয়স : ৩০ বছর
  • বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৭. পদের নাম : অডিট সহকারী

  • পদ সংখ্যা : ১টি
  • যোগ্যতা : বাণিজ্যে দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস।
  • বয়স : ৩০ বছর
  • বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৮. পদের নাম : হিসাব সহকারী

  • পদ সংখ্যা : ২টি
  • যোগ্যতা : বাণিজ্যে দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস।
  • বয়স : ৩০ বছর
  • বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৯. পদের নাম : নিম্নমান সহকারী তথা মুদ্রাক্ষরিক / অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

  • পদ সংখ্যা : ৮টি
  • যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়স : ৩০ বছর
  • বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১০. পদের নাম : কেয়ারটেকার

  • পদ সংখ্যা : ৩টি
  • যোগ্যতা : দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস।
  • বয়স : ৩০ বছর। সশস্ত্র বাহিনীর সদস্য বা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
  • বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১১. পদের নাম : কার্যসহকারী

  • পদ সংখ্যা : ৪টি
  • যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • বয়স : ৩০ বছর
  • বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১২. পদের নাম : সার্ভেয়ার

  • পদ সংখ্যা : ৪টি
  • যোগ্যতা : সরকার অনুমোদিত দুই বছর মেয়াদি সার্ভে কোর্স সার্টিফিকেটসহ এসএসসি বা সমমান পাস।
  • বয়স : ৩০ বছর
  • বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৩. পদের নাম : ইমারত পরিদর্শক

  • পদ সংখ্যা : ৪টি
  • যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রকৌশলে (পুর) ডিপ্লোমা ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • বয়স : ৩০ বছর
  • বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৪. পদের নাম : গাড়িচালক (হালকা)

  • পদ সংখ্যা : ৪টি
  • যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস। হালকা বা ভারী যান চালনায় পারদর্শী হতে হবে এবং যান চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে। গাড়ি চালানোর দুই বছরের বাস্তব এবং লগবুক রক্ষণাবেক্ষণ করার অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়স : ৩০ বছর
  • বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১৫. পদের নাম : চেইনম্যান

  • পদ সংখ্যা : ১টি
  • যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • বয়স: ৩০ বছর
  • বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

১৬. পদের নাম : অফিস সহায়ক

  • পদ সংখ্যা: ২টি
  • যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস
  • বয়স : ৩০ বছর
  • বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের তারিখ

আবেদন শুরুর তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২২। শেষ তারিখ ও সময় ১৩ অক্টোবর ২০২২ বিকাল ৫টা।

আবেদন ফি

১ ও ২ নম্বর পদের জন্য ৭০০ টাকা এবং ৩ থেকে ১৬ নম্বর পদের জন্য ৫০০ টাকা জমা দিতে হবে টেলিটক নাম্বার থেকে এসএমএসের মাধ্যমে। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে এই ফি জমা দিতে হবে।

আবেদনের নিয়ম

আবেদন করতে হবে এই লিংক থেকে : https://kda.teletalk.com.bd

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ - Khulna development authority (KDA) job circular 2022 pdf
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

Khulna development authority (KDA) job circular 2022 pdf

Khulna development authority (KDA) job circular 2022 pdf download link : http://www.kda.gov.bd/sites/default/files/files/kda.portal.gov.bd/notices/53914c95_432c_44a7_9a18_92dca12fdc56/2022-09-15-09-15-5d1c2016fd4db0020a0a989afce62f96.pdf

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.