মে ১৫: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে এসেছেন। তার সঙ্গে বিজ্ঞান-প্রযুক্তি, অর্থ ও কৃষি খাতের প্রতিনিধিসহ ১০ জনেরও বেশি মার্কিন শিল্পপতি রয়েছেন। তারা বিশ্বাস করেন, দু’দেশের নেতাদের সফল এ বৈঠক চীন-যুক্তরাষ্ট্র আর্থিক ও বাণিজ্যিক সহযোগিতায় যোগাবে নতুন প্রাণশক্তি। চীনের সঙ্গে সহযোগিতা বাড়িয়ে সমঝোতা ও সহযোগিতা জোরদারে আরও বেশি প্রচেষ্টা চালাতে আগ্রহী তারা।
২০১৭ সালে ট্রাম্পের প্রথম চীন সফরের তুলনায় এবার তার ব্যবসায়ী প্রতিনিধিদলে উচ্চমানের বিজ্ঞান-প্রযুক্তি, অর্থ ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি বেশি।
এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং জানিয়েছেন, চীন বিশ্বের অন্যতম চমৎকার অর্থনৈতিক সত্তা, উদ্ভাবনে সমৃদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অগ্রগামী দেশগুলোর একটি।
অ্যাপল সিইও টিম কুক বলেছেন, ‘চীনের বাজার বেশ শক্তিশালী। চীনের মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন প্রযুক্তির প্রতি বেশি আগ্রহী এবং তারা আনন্দের সঙ্গে নতুনকে গ্রহণ করে, যা আমার বেশ ভালো লাগে।’
মোদ্দাকথা, চীনের উন্মুক্ততার নীতি ক্রমে বাড়ছে এবং দেশটিতে মার্কিন শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্যও অপেক্ষা করছে আরও উজ্জ্বল ভবিষ্যৎ।
(সুবর্ণা/ফয়সল)