Friday, June 12, 2026
Live
খবর
Verified
3 min read

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২০-২০২১ : আবেদন ১৫-২০ নভেম্বর

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২০-২০২১ : আবেদন ১৫-২০ নভেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য প্রকাশ করেছে। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে মেধাতালিকার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির আবেদন প্রক্রিয়ার বিস্তারিত http://admission.jnu.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি/সমমান এবং ২০২০ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন।

১৫ থেকে ২৫ নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা ৬০০ টাকা ফি দিয়ে আবেদন করার সুযোগ পাবেন। তবে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট বিষয়ে ভর্তি হতে সমন্বিত ভর্তি পরীক্ষার সংশ্লিষ্ট বিষয়ে প্রাপ্ত নম্বর সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ইউনিটের বিজ্ঞান শাখায় ভর্তির জন্য আবেদন করতে ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান, মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনাল (এইচএসসি) শাখার শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.৫০–এর নিচে নয়। এ ইউনিটের শিক্ষার্থীদের বি ও সি ইউনিটের নির্ধারিত বিষয়েও ভর্তির সুযোগ রয়েছে।

বি ইউনিটের মানবিক শাখায় ভর্তির জন্য মানবিক, সংগীত, গার্হস্থ্য, অর্থনীতি, মাদ্রাসার (সাধারণ, মুজাব্বিদ) শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০০–এর নিচে নয়।

সি ইউনিটের বাণিজ্য শাখায় ভর্তির জন্য বাণিজ্য, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা), ডিপ্লোমা ইন কমার্সের শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০০–এর নিচে নয়। ‘সি’ ইউনিটের বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ‘বি’ ইউনিটের মানবিক শাখার নির্ধারিত কয়েকটি বিষয়েও ভর্তির সুযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয়টির বিশেষায়িত সংগীত ও চারুকলা বিভাগে ভর্তির জন্য এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০০–এর নিচে নয়।

নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের জন্য এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০০–এর নিচে নয়।

বিশেষায়িত চারটি বিভাগে সব শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। প্রতিটি বিভাগে বিষয়ভিত্তিক ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংশ্লিষ্ট বিভাগ নেবে। পরীক্ষার ধরন সংশ্লিষ্ট বিভাগ ঠিক করবে এবং প্রতিটি বিভাগে পৃথকভাবে আবেদন করতে হবে। এরপর আগামী ৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংশ্লিষ্ট বিভাগে শুরু হবে।

সব ইউনিটের জন্য জিসিইর ক্ষেত্রে আইজিসিএসই (‘ও’ লেভেল) পরীক্ষায় অন্তত তিনটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ ন্যূনতম পাঁচটি বিষয়ে উত্তীর্ণ এবং ২০২০ সালের আইএএল (এ লেভেল) পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ তিনটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে।
বিদেশি শিক্ষার্থীদের ভর্তির আবেদনের জন্য এইচএসসি/সমমান পরীক্ষায় বাংলাদেশের মানদণ্ডে ‘বি’ গ্রেড অথবা ৪.০০–এর স্কেলে ৩.০০ অথবা ৫.০০–এর স্কেলে ৩.৫০ থাকতে হবে।

জবি ভর্তির নম্বর বণ্টন ও মেধাতালিকা

সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন—এই ৪ বিভাগের ক্ষেত্রে সমন্বিত ভর্তি পরীক্ষার ১০০ নম্বর, এসএসসি/সমমান থেকে ৪০ শতাংশ, এইচএসসি/সমমান থেকে ৬০ শতাংশ, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ৫০ নম্বরসহ মোট ২৫০ নম্বরের ভিত্তিতে প্রতিটি বিভাগের জন্য মেধাতালিকা করা হবে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.