Friday, June 12, 2026
Live
খবর
Verified
2 min read

জনতা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [Officer RC পদ ৩১২টি]

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
জনতা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [Officer RC পদ ৩১২টি]

জনতা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে বাছাই পরীক্ষার মাধ্যমে অফিসার রুরাল ক্রেডিট (আরসি) / Officer RC পদে মোট ৩১২ জন নিয়োগ দেবে জনতা ব্যাংক। আবেদন করতে হবে অনলাইনে (https://erecruitment.bb.org.bd) ৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ রাত ১১.৫৯টার মধ্যে।

জনতা ব্যাংকে নিয়োগ ২০২৩

ব্যাংকের নাম : জনতা ব্যাংক (Janata Bank)
পদের নাম :অফিসার রুরাল ক্রেডিট (আরসি)
মোট পদের সংখ্যা :৩৫১টি
জব আইডি নম্বর :10182
বেতন স্কেল :১৬,০০০-৩৮,৬৪০ টাকা
আবেদনের শেষ তারিখ :৯ ফেব্রুয়ারি ২০২৩
আবেদন ফি :২০০ টাকা
ওয়েবসাইট :https://erecruitment.bb.org.bd
Janata bank job circular 2023

বেতন ও সুযোগ-সুবিধা

চূড়ান্তভাবে নির্বাচিতদের ১৬,০০০-৩৮,৬৪০ টাকা স্কেলে বেতন প্রদান করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষাগুলোর কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

প্রার্থীদের বয়স

বয়স গণনা হবে ২৫ মার্চ ২০২২ তারিখ অনুযায়ী। সাধারণ আবেদনকারী প্রার্থীর বয়স ২১ থেকে সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন ফি

আবেদন ফি ২০০ টাকা। ডাচ্‌–বাংলা লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেটের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। এ সময় জব আইডি নম্বর (10182) প্রদান করতে হবে।

আবেদন যেভাবে

আবেদন করা যাবে অনলাইনে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে। আবেদনের পদ্ধতি ও বিস্তারিত জানতে ক্লিক করুন : https://erecruitment.bb.org.bd/career/dec222021_bscs_188.pdf

আবেদনের শেষ তারিখ : ৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ রাত ১১.৫৯টা

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.