Friday, June 12, 2026
Live
খবর
Verified
3 min read

জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। বেশ কিছু পদে জনবল নিয়োগ দেয়া হবে। পদভেদে যোগ্যতা ন্যূনতম যোগ্যতা এসএসসি/সমমান থেকে স্নাতক (সিভিল ইঞ্জিনিয়ারিং)। আবেদন করতে হবে আবেদন করতে হবে ৮ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে। নির্ধারিত ফরমে আবেদন করতে হবে ডাকযোগে বা সরাসরি।

জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ ২০২২

প্রতিষ্ঠান :জাতীয় ক্রীড়া পরিষদ (National sports council)
পদের ধরন :৯ ক্যাটাগরির পদ
চাকরির ধরন :সরকারি চাকরি
আবেদনের মাধ্যম :ডাকযোগে/সরাসরি
আবেদনের শেষ তারিখ : ৮ ডিসেম্বর ২০২২
ওয়েবসাইট :http://www.nsc.gov.bd
National sports council job circular 2022

জাতীয় ক্রীড়া পরিষদ যেসব পদে নিয়োগ দেবে

১. পদের নাম: সহকারী পরিচালক

পদের সংখ্যা : ১
আবেদন যোগ্যতা: দুই বছরের অভিজ্ঞতাসহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)

২. পদের নাম: সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)

  • পদের সংখ্যা: ১
  • আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রকৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩. পদের নাম : সহকারী স্থপতি

  • পদের সংখ্যা: ১।
  • আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি।
  • বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৪. পদের নাম : উপসহকারী প্রকৌশলী (ডিপ্লোমা স্থপতি)

  • পদের সংখ্যা: ২।
  • আবেদন যোগ্যতা: কারিগরি শিক্ষা বোর্ড থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-আর্কিটেকচারে ডিপ্লোমা। সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক পেশায় তিন বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার এইডেট ড্রাফটিং ও থ্রিডি নকশায় পারদর্শী হতে হবে।
  • বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৫. পদের নাম : সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার

  • পদের সংখ্যা : ১।
  • যোগ্যতা: অর্থনীতি/সমাজবিজ্ঞান/পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি।
  • বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৬. পদের নাম : এস্টিমেটর

  • পদের সংখ্যা : ১।
  • আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল/অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা।
  • বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৭. পদের নাম : ড্রাফটসম্যান/নকশাকার

  • পদের সংখ্যা : ১।
  • যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা।
  • বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৮. পদের নাম : সার্ভেয়ার

  • পদের সংখ্যা : ১।
  • আবেদন যোগ্যতা: এইচএসসি পাসসহ সার্ভেয়ারশিপ সার্টিফিকেট পাস। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৯. পদের নাম : কার্য সহকারী

  • পদের সংখ্যা : ৩।
  • যোগ্যতা: এসএসসি পাস।
  • বেতন স্কেল: ৮,৮০০-২১,৩৪০ টাকা (গ্রেড-১৮)
  • বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা সরাসরি অফিসে গিয়ে আবেদন জমা দিতে হবে। আবেদন করতে ক্রীড়া পরিষদের ওয়েবসাইট (http://www.nsc.gov.bd) থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে। খামের ওপর পদের নাম ও জেলা উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সম্প্রতি তোলা ৩ কপি ৫ বাই ৫ সেন্টিমিটার সাইজের সত্যায়িত রঙিন ছবি সংযুক্ত করে ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ, ৬২/৩, পুরানা পল্টন, ঢাকা-১০০০ এই ঠিকানায়।

  • আবেদনের শেষ সময়: ৮ ডিসেম্বর ২০২২।

জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

জাতীয় ক্রীড়া পরিষদে চাকরির আবেন ফরম ২০২২

জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন ফরম (National sports council job circular 2022 and application form pdf) কপি ডাউনলোড করা যাবে এই লিংক থেকে : http://www.nsc.gov.bd/sites/default/files/files/nsc.portal.gov.bd/notices/2c606a46_df6f_43e9_a7c3_bf88a1ccce27/2022-11-13-05-00-ee56192ab012674a61084bbdf8f23fa9.pdf

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.