জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজ ও প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে ৩১ মার্চ ২০২০ পর্যন্ত এসব কলেজ ও প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আজ (১৯ মার্চ ২০২০) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও প্রতিষ্ঠানসমূহকে উদ্দেশ্য করে বলা হয়েছে- বাংলাদেশে করোনাভাইরাসের বিস্তার এবং স্বাস্থ্য ঝুকির কারণে উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় রেখে সরকার ইতিমধ্যে আগামী ৩১ শে মার্চ ২০২০ তারিখ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। এ সময়ে সংশ্লিষ্ট কলেজসমূহের সকল শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নিজ গৃহে অবস্থান করে সময়ে সময়ে সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্য নিয়মাবলী ও নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বলা হয়েছে। এ সময়ে সংশ্লিষ্ট সেবা গ্রহীতাদের স্ব-শরীরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না এসে প্রয়োজনে অনলাইনের মাধ্যমে সেবা গ্রহণ করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজ-প্রতিষ্ঠান বন্ধ
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.