Wednesday, June 10, 2026
Live
খবর
Verified
1 min read

জেএসসি ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশন শিট ১৫ মার্চ থেকে বিতরণ

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
জেএসসি ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশন শিট ১৫ মার্চ থেকে বিতরণ

২০১৯ সালের জেএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশন শিট বিতরণ সময় ঘোষণা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ২০১৯ সালে জেএসসি পাস করা শিক্ষার্থীদের আগামী ১৫ মার্চ ২০২০ ঢাকা শিক্ষা বোর্ডে মূল কাগজ বিতরণ করা হবে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থী নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে আগামী ১৫ মার্চ ২০২০ সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে বিতরণ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের ৩ নম্বর ভবনের চতুর্থ তলায় যোগাযোগ করতে বলা হয়েছে।

উল্লেখিত ব্যক্তির বাইরে ও সময়ের পরে একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশন শিট বিতরণ করা হবে না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক/অধ্যক্ষ নিজের বা তার মনোনীত প্রতিনিধির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যামন ম্যানেজিং বডির কমিটি/গভর্নিং বডির সিদ্ধান্তের কপি অথবা একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণের জন্য আবেদনের ওপর বিদ্যমান ম্যানেজিং কিমিটি/গভর্নিং বডির চেয়ারম্যান অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর অবশ্যই আনতে হবে। অন্যথায় একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রদান করা হবে না। একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণের পর কোনো প্রকার ভুলত্রুটি পরিলক্ষিত হলে পরবর্তী সাতদিনের মধ্যে মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে সংশোধন করে নিতে বলা হয়েছে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.