Friday, June 12, 2026
Live
খবর
Verified
2 min read

ডাকসু পরিদর্শন করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
ডাকসু পরিদর্শন করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
ডিসেম্বর ১৬, সিএমজি বাংলা, ঢাকা: চীন ও বাংলাদেশের মধ্যে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ের সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা বিশেষজ্ঞদের একটি উচ্চপদস্থ দল। পরিদর্শনকালে ডাকসুর ভিপি সাদিক কায়েম চীনা রাষ্ট্রদূতকে গতবছরের ‘জুলাই গণঅভ্যুত্থানে’র বিভিন্ন স্থিরচিত্র, আন্দোলনে নিহতদের স্মৃতিচিহ্ন এবং বিভিন্ন কক্ষ ঘুরিয়ে দেখান। ডাকসুর নির্বাহী পরিষদের সদস্যের সঙ্গেও পরিচয় করিয়ে দেন তিনি। এ সময় চীনা রাষ্ট্রদূত এবং তার দল ডাকসুর ইতিহাস, কার্যক্রম ও বাংলাদেশের ছাত্র রাজনীতির প্রেক্ষাপট সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে ডাকসু কীভাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সে বিষয়ে খোঁজ নেন। পরিদর্শন শেষে ডাকসুর সভাকক্ষে ভিপি সাদিক কায়েম চীনা রাষ্ট্রদূত ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় ছাত্র সংসদের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ইয়াং হুই ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় চীনা রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও গুরুত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতে চীন ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম ও বিনিময়ের সুযোগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আপনারাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। এখান থেকে গড়ে উঠবে আগামীর বাংলাদেশের নেতৃত্ব। ৩০ বছর আগে যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন এরকম ছাত্র সংসদে আমিও ছিলাম। আমি বিশ্বাস করি আপনাদের হাত ধরেই চীন-বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত হবে।’ এ সময় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার আরও সুযোগ তৈরি করে দুই দেশের শিক্ষার্থীদের মধ্যে ভাষা ও সংস্কৃতি বিনিময়ের বিশেষ কর্মসূচি গ্রহণ এবং যৌথভাবে পরিবেশ, প্রযুক্তি ও সামাজিক বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গবেষণা প্রকল্প হাতে নেওয়ার কথাও জানান ইয়াও ওয়েন। ডাকসু ভিপি বলেন, চীনা রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় সাস্কৃতিক বিনিময় এবং দুই দেশের মধ্যকার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এরপর উভয়পক্ষ একে অপরকে শুভেচ্ছাস্মারক প্রদান করেন। শুভ/ফয়সল

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.