Friday, June 12, 2026
Live
খবর
Verified
3 min read

ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনলাইন কুইজ প্রতিযোগিতা

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনলাইন কুইজ প্রতিযোগিতা

ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনলাইন কুইজ প্রতিযোগিতা সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তিনটি গ্রুপে ৮-১২ বছর (ক), ১৩-১৮ বছর (খ) ও ১৯-তদুর্ধ বছর (গ) বয়সীরা অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। কুইজ বিজয়ীদের জন্য থাকছে ল্যাপটপ, মোবাইল, ট্যাবসহ আকর্ষণীয় পুরস্কার।

ডিজিটাল উদ্ভাবনী মেলা কুইজ ২০২২

কুইজ :ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনলাইন কুইজ প্রতিযোগিতা
গ্রুপ সংখ্যা :৩টি
বয়স :৮-১২ বছর (ক), ১৩-১৮ বছর (খ) ও ১৯-তদুর্ধ বছর (গ)
নিবন্ধনের তারিখ :১ থেকে ২০ নভেম্বর ২০২২ রাত ১১.৫৯টার মধ্যে
প্রতিযোগিতার তারিখ :৩০ নভেম্বর ২০২২ রাত ৮টা থেকে ৯টার মধ্যে
ওয়েবসাইট :https://innovationquiz.a2i.gov.bd
ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনলাইন কুইজ প্রতিযোগিতা

যারা অংশগ্রহণ করতে পারবে

  •     গ্রুপ ক : ৮-১২ বছর
  •     গ্রুপ খ : ১৩-১৮ বছর
  •     গ্রুপ গ : ১৯-তদুর্ধ বছর

কু্ইজে অংশ নিতে রেজিস্ট্রেশন / নিবন্ধন

কু্ইজে অংশ নিতে অনলাইনে (innovationquiz.a2i.gov.bd) রেজিস্ট্রেশন/নিবন্ধন করতে হবে ১ নভেম্বর থেকে ২০ নভেম্বর ২০২২ রাত ১১.৫৯টার মধ্যে।

ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনলাইন কুইজ প্রতিযোগিতার তারিখ

  • ৩০ নভেম্বর, ২০২২ রাত ৮টা থেকে রাত ৯টার মধ্যে যেকোনো ২০ মিনিট।

পুরস্কার

জাতীয়ভাবে কুইজে অংশগ্রহণকারী তিনটি গ্রুপের প্রথম ৩ জন বিজয়ীর জন্য থাকছে ল্যাপটপ/মোবাইল, ট্যাবসহ আকর্ষণীয় পুরস্কার। এছড়াও স্থানীয়ভাবে উপজেলা ও জেলা পর্যায়ের প্রতি গ্রুপের প্রথম ৩জন বিজয়ীদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে।

  • কুইজ প্রতিযোগিতাটি তিনটি গ্রুপে (গ্রুপ ক: ৮-১২ বছর, গ্রুপ খ: ১৩-১৮ বছর, গ্রুপ গ: ১৯-তদুর্ধ) বছর বয়সীদের জন্য উন্মুক্ত।
  • একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন।
  • ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।

নিয়মাবলি

  • প্রত্যেকের জন্য বরাদ্দকৃত সময় ২০ মিনিট।
  • সকল প্রশ্নের মান সমান (১ পয়েন্ট)। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য এক চতুর্থাংশ (০.২৫) পয়েন্ট কাটা যাবে।
  • সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)।
  • কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
  • চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে।
  • প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।

কুইজের বিষয়

রুপকল্প ২০৪১, উদ্ভাবন ও স্মার্ট বাংলাদেশ, সরকারের বিভিন্ন মেগা প্রকল্প, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগসমূহ, করোনাকালীন পরিস্থিতিতে সরকার গৃহীত উদ্যোগ, ডিজিটাল বাংলাদেশ রুপকল্প, ডিজিটাল বাংলাদেশের চার স্তম্ভ, নির্বাচনী ইশতেহার, সকল ই-সেবা, ভিশন ২০৪১ ও ডেল্টা প্ল্যান ২০৭১, মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সকল অর্জন ও অন্যান্য।

রেজিস্ট্রেশন লিংক

Digital innovation fair 2022 quiz contest result, registration and information link : https://innovationquiz.a2i.gov.bd

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.