২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে বিভাগীয় শহরে। এছাড়া নম্বর বণ্টনেও পরিবর্তন আনা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চলতি বছরের (২০২০) ভর্তি পরীক্ষায় ক, খ, গ এবং ঘ এই চারটি ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ (বহু নির্বাচনী) এবং ৪০ নম্বরের লিখিত এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি।
২৩ নভেম্বর ২০২০ (সোমবার) সকালে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। মিটিংয়ে উপস্থিত সদস্যরা গণমাধ্যমকে বলেন, এবারের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এমসিকিউ, লিখিত এবং এসএসসি ও এইচএসসি ফলাফলের ওপর মোট ১০০ নম্বরের ওপর পরীক্ষা হবে। সময় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ঠিক করবেন সংশ্লিষ্ট অনুষদের ডিনরা।
এছাড়া, আসন সংখ্যা কমানো নিয়ে সভায় কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.