Friday, June 12, 2026
Live
খবর
Verified
2 min read

মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে ঈদ ২২ এপ্রিল

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে ঈদ ২২ এপ্রিল

মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে ঈদ ২২ এপ্রিল ২০২৩ তারিখে। সর্বশেষ তথ্য অনুযায়ী– মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ব্রুনেই ও অস্ট্রেলিয়ায় ২২ এপ্রিল ২০২৩ তারিখ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। ২০ এপ্রিল ২০২৩ তারিখ বৃহস্পতিবার এসব দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এসব দেশে আগামী শনিবার ঈদুল ফিতর উদ্‌যাপনের ঘোষণা দেওয়া হয়েছে। তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কবে ঈদ উদ্‌যাপিত হবে, তা এখনো জানা যায়নি। এসব দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।

এদিকে, ২০ এপ্রিল ২০২৩ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে মুসলমানদের আহ্বান জানিয়েছে আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি। কেউ চাঁদ দেখতে পেলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী আদালতের নম্বরে ফোন করে জানাতে অনুরোধ করা হয়েছে।

এক বিবৃতিতে আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) টুইট করে জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বৃহস্পতিবার সৌদি আরবসহ মুসলিম বিশ্বের দেশগুলো থেকে খালি চোখে এবং আরব বিশ্বের বেশির ভাগ দেশে টেলিস্কোপের মাধ্যমে পবিত্র শাওয়াল মাসের চাঁদের দেখা পাওয়া বেশ কঠিন। লিবিয়াসহ পশ্চিম আফ্রিকার কিছু দেশে চাঁদ দেখা যেতে পারে। তবে আরব বিশ্বের সঙ্গে মিল রেখে শুক্রবার নয়, বরং শনিবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে।

তারা শুধু জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ওপর ভিত্তি করে এ অনুমানের কথা জানিয়েছে। যদিও ঈদ কবে হবে, সেটা পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবে।

বাংলাদেশে ঈদ কবে হবে ২০২৩

২০ এপ্রিল ২০২৩ তারিখে ঈদের তারিখের ব্যাপারে স্বচ্ছ ধারণা পাওয়া যাবে বাংলাদেশে, কারণে এই দিনে সৌদি আরব চাঁদ দেখা স্বাপেক্ষে সে দেশে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা দেবে। সৌদি কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য মতে, এই রমজান ৩০ দিনের হওয়ার সম্ভাবনা রয়েছে, সে ক্ষেত্রে ২২ এপ্রিল ২০২৩ তারিখে সৌদি আরব, মধ্যপ্রাচ্য সহ অনেক দেশে ঈদ পালিত হবে। আর ২১ এপ্রিল তারিখে চাঁদ দেখা স্বাপেক্ষে বাংলাদেশে ঈদের তারিখ জানা যাবে। রোজা ২৯ দিনের হলে সৌদি আরবে ঈদ হবে ২১ এপ্রিল ২০২৩ (শুক্রবার) আর বাংলাদেশে ২২ এপ্রিল ২০২৩ (শনিবার)। অন্যদিকে রোজা ৩০ দিনের হলে সৌদি আরবে ঈদ হবে ২২ এপ্রিল ২০২৩ (শনিবার) আর বাংলাদেশে ২৩ এপ্রিল ২০২৩ তারিখে (সোমবার)।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.