Friday, June 12, 2026
Live
খবর
Verified
3 min read

পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [৫৮টি পদ]

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [৫৮টি পদ]

পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে (Ministry of Foreign Affairs) রাজস্ব খাতভুক্ত ৩ ক্যাটাগরির পদে ৫৮ জন নিয়োগ দেওয়া হবে। এই মন্ত্রণালয়ের ১৩তম গ্রেডে এসব জনবল নেওয়া হবে। সব পদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান। বেতন স্কেল ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩) । আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে ১৪ জুলাই ২০২৩ বিকাল ৫টার মধ্যে।

পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ ২০২৩

  • ১. পদের নাম: গবেষণা সহকারী
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি। স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অপারেশন বা অফিস অ্যাপ্লিকেশনে বেসিক বা সমমানের কোর্স উত্তীর্ণের সনদ থাকতে হবে।
    সর্বোচ্চ বয়সসীমা: ৩০ বছর
    বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)
  • ২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা: ৫৬
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।
    সর্বোচ্চ বয়সসীমা: ৩০ বছর
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
  • ৩. পদের নাম: উচ্চমান করণিক
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি। স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অপারেশন বা অফিস অ্যাপ্লিকেশনে বেসিক বা সমমানের কোর্স উত্তীর্ণের সনদ থাকতে হবে।
    সর্বোচ্চ বয়সসীমা: ৩০ বছর
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

বয়সসীমা

২০২৩ সালের ১৪ জুন সাধারণ প্রার্থী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করতে পারবেন। এ ছাড়া ২ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের http://mofa.teletalk.com.bd ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য http://mofa.teletalk.com.bd/docs/MOFA.pdf লিংকে দেখা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর কল অথবা alljobs.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা : ১৪ জুলাই ২০২৩, বিকাল ৫টা পর্যন্ত।

পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - Ministry of Foreign Affairs Job circular 2023

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.