Friday, June 12, 2026
Live
খবর
Verified
2 min read

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক (অর্থ) পদে নিয়োগ পরীক্ষা হয় কয়েক ধাপে-  লিখিত-এমসিকিউ, লিখিত-রচনামূলক এবং মৌখিক পরীক্ষা।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

২০১৯ সালে আইবিএ ফরম্যাটের প্রশ্নে একই দিনে একই খাতায় প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল (এমসিকিউ ৭৫ ও লিখিত ২৫)। ৭৫ নম্বরের এমসিকিউ প্রশ্নের মধ্যে বাংলায় ২০, ইংরেজিতে ২০, গণিতে ১০, সাধারণ জ্ঞানে (বিজ্ঞান ও কম্পিউটার) ২০ এবং অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে ৫ নম্বরের প্রশ্ন করা হয়েছিল। ২৫ নম্বরের লিখিত পরীক্ষায় ১৫ নম্বরের বাংলা ফোকাস রাইটিং এবং ১০ নম্বরের একটি ইংরেজি ফোকাস রাইটিং লিখতে হয়েছিল।

তবে এবার যেহেতু আলাদা আলাদা দিনে প্রিলিমিনারি (এমসিকিউ) ও লিখিত পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে পিএসসির আদলে প্রশ্ন হতে পারে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিজেই করতে পারে। সেক্ষেত্রে ২০১৮ সালের পরীক্ষার মতো প্রথমে এমসিকিউ ১০০ ও পরের ধাপে লিখিত ১০০ নম্বরের পরীক্ষা হতে পারে। সেই হিসেবে ১০০ নম্বরের ৮০টি এমসিকিউ (প্রতিটির মান ১.২০) প্রশ্নের মধ্যে বাংলা, ইংরেজি , গণিত, সাধারণ জ্ঞান (বিজ্ঞান, কম্পিউটারসহ) এবং হিসাববিজ্ঞান সহ ৮০টি করে প্রশ্ন থাকতে পারে। ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় ভাবসম্প্রসারণ , ব্যাখ্যা, এককথায় প্রকাশ ও বাগধারা, ক্রিটিক্যাল রিজনিং, এমপ্লিফিকেশন , ট্রান্সলেশন ও রিট্রান্সলেশন , ফোকাস রাইটিং , হিসাববিজ্ঞান ও ফিন্যান্সের ম্যাথ, সংক্ষিপ্ত প্রশ্ন, টিকা লিখতে বলা হতে পারে।

এমসিকিউ অংশের জন্য বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতিবিষয়ক বই এবং লিখিত অংশের জন্য বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতিবিষয়ক বই দেখতে পারেন। এমসিকিউ ও লিখিত হিসাববিজ্ঞান ও ফিন্যান্সের জন্য একাদশ-দ্বাদশ শ্রেণির বই থেকে প্রস্তুতি নিয়ে যাবেন। এর সাথে লিখিত অংশে বাংলাদেশের বিদ্যুৎ খাতের বর্তমান অবস্থা, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, সাম্প্রতিক ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো অবশ্যই ভালোভাবে পড়ে যাবেন।

লেখক : রবিউল আলম লু্ইপা

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.