Friday, June 12, 2026
Live
খবর
Verified
4 min read

প্রথম আলো কুইজ প্রতিযোগিতা ২০২২ : পুরস্কার ৫ লক্ষ টাকা

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
প্রথম আলো কুইজ প্রতিযোগিতা ২০২২ : পুরস্কার ৫ লক্ষ টাকা

প্রথম আলো কুইজ প্রতিযোগিতা ২০২২ এর আয়োজন করা হয়েছে। প্রথম আলোর পাঠকদের জন্য ২টি পর্বের এই অনলাইন কুইজের আয়োজন। কুইজের প্রশ্ন থাকবে কুইজের দিন ও পূর্ববর্তী দিনের প্রথম আলোর ছাপা পত্রিকা ও অনলাইন থেকে। কুইজে অংশগ্রহণের জন্য অনলাইনে নির্দিষ্ট ফরমে নিবন্ধন করতে হবে (লিংক নিচে দেয়া আছে)।

২০ অক্টোবর ২০২২ তারিখ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন / নিবন্ধন ফরমে গিয়ে প্রথমেই নিজের দরকারি সব তথ্য দিয়ে ও নিজের পছন্দমতো পাসওয়ার্ড (কমপক্ষে ৬ অক্ষর/ডিজিট) দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার পর একটি লিংক আপনার ই-মেইলে চলে যাবে। সেই লিংকে ক্লিক করে নিবন্ধন চূড়ান্ত করতে হবে।

প্রথম আলো কুইজ এর সময়সীমা

  • নিবন্ধন শুরু : ২০ অক্টোবর ২০২২ তারিখ থেকে
  • মহড়া কুইজ : ২২ অক্টোবর ২০২২, সন্ধ্যা ৭.৩০ মিনিট
  • প্রথম পর্ব : ২৩ অক্টোবর - ১ নভেম্বর ২০২২, প্রতিদিন সন্ধ্যা ৭.৩০ - ৭.৪০ মিনিট
  • ফাইনাল / চূড়ান্ত পর্ব: ৪ নভেম্বর ২০২২, বেলা ২টায়, ঢাকায় সরাসরি অনুষ্ঠিত হবে

প্রথম আলো কুইজ ২০২২

আয়োজক :প্রথম আলো (Prothom Alo)
পর্ব :২ পর্ব
পুরস্কার :মোট ৫ লক্ষ টাকা
প্রথম পর্ব : ২৩ অক্টোবর - ১ নভেম্বর ২০২২, প্রতিদিন সন্ধ্যা ৭.৩০ - ৭.৪০ মিনিট
চূড়ান্ত পর্ব : ৪ নভেম্বর ২০২২, বেলা ২টায়, ঢাকায় সরাসরি অনুষ্ঠিত হবে
Prothom alo quiz contest 2022

প্রথম আলো কুইজ প্রতিযোগিতা ২০২২ : মোট ২ পর্ব

  • ২টি পর্বে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে
  • প্রথম পর্বের কুইজ টানা ১০ দিন
  • প্রতিদিন সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশিসংখ্যক প্রশ্নের সঠিক উত্তরদাতা ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হবে।
  • প্রথম পর্বের সেরা ৬ জনকে নিয়ে সরাসরি অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব

কু্ইজ প্রতিযোগিতার প্রথম পর্ব

প্রথম পর্বের কুইজ টানা ১০ দিন প্রথম আলোর অনলাইনে (www.prothomalo.com/quiz) অনুষ্ঠিত হবে। প্রতিদিন সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশিসংখ্যক প্রশ্নের সঠিক উত্তরদাতা ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হবে।

প্রথম পর্বের তথ্য

  • প্রতিদিন রাত ৭টা ৩০ মিনিট থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত কুইজে অংশ নিতে হবে।
  • ২০টি প্রশ্নের প্রতিটির জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে।
  • একজনকে একই ই–মেইল দিয়ে নিবন্ধন করে সব পর্বে অংশগ্রহণ করতে হবে।
  • প্রতিদিন সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশিসংখ্যক প্রশ্নের সঠিক উত্তরদাতা ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ১০ জন বিজয়ী পাবেন মোট (৩,০০০ x ১০) =৩০,০০০ টাকার গিফট চেক।
  • ১০ দিনের কুইজ অনুষ্ঠিত হওয়ার পর সর্বোচ্চ ব্যক্তিগত নম্বর প্রাপ্তির ভিত্তিতে সেরা ৬ জন ৪ নভেম্বর ফাইনালের জন্য উত্তীর্ণ হবেন।

কু্ইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব

প্রথম পর্বের সেরা ৬ জনকে নিয়ে সরাসরি অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। প্রয়োজনে টাইব্রেকিং পদ্ধতিতে ফলাফল চূড়ান্ত করা হবে।

চূড়ান্ত পর্বের তথ্য

  • সেরা ৬ জনকে নিয়ে সরাসরি ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব।
  • চূড়ান্ত পর্বে প্রতি প্রশ্নের জন্য ১০ নম্বর বরাদ্দ থাকবে। প্রতি প্রশ্নের জন্য ৩০ সেকেন্ড সময় দেওয়া হবে। ভুল উত্তর দিলে প্রতি প্রশ্নের জন্য ১০ নম্বর কাটা হবে।
  • চূড়ান্ত পর্বে কুইজ ২টি ভাগে অনুষ্ঠিত হবে। প্রথম ভাগটি মূলত ব্যক্তিগত রাউন্ড এবং দ্বিতীয় ভাগে সবার জন্য একই প্রশ্ন থাকবে। প্রথম ভাগে ব্যক্তিগত রাউন্ডে প্রত্যেকের জন্য ৩টি প্রশ্ন থাকবে এবং দ্বিতীয় ভাগে সবার জন্য কমন ৫টি প্রশ্ন থাকবে।
  • এই পর্বে অন্যান্য প্রশ্নের সঙ্গে ছবি ও ভিডিওভিত্তিক প্রশ্নও থাকতে পারে।
  • ২টি ভাগ থেকে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে নির্ধারণ করা হবে চূড়ান্ত পর্বের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে। প্রথম স্থান অর্জনকারী পাবেন ১,০০,০০০ (এক লাখ) টাকার, দ্বিতীয় স্থান অর্জনকারী ৬০,০০০ (ষাট হাজার) টাকার এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকার গিফট চেক।

প্রতিযোগিতায় অংশ নেয়ার নিয়ম

  • নিবন্ধন লিংকে (https://services.prothomalo.com/anniversary/quiz/register) ক্লিক করলে নিবন্ধন ফরম আসবে। সেখানে নিজের দরকারি সব তথ্য দিয়ে ও নিজের পছন্দমতো পাসওয়ার্ড (কমপক্ষে ৬ অক্ষর) দিয়ে সাবমিট করতে হবে। এ সময় কুইজের নিয়মাবলি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করতে হবে। সাবমিট করার পর একটি লিংক আপনার ই-মেইলে যাবে।
  • সেই লিংকে ক্লিক করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
  • নিবন্ধনের পর মূল কুইজ পর্ব শুরুর আগের দিন পর্যন্ত অনুশীলনের জন্য প্রথম আলো ডটকমের হোমপেজের ‘কুইজ শুরু করুন’ বাটনে ক্লিক করে ‘অনুশীলন’ কুইজে অংশ নিতে পারবেন।
  • মূল কুইজ পর্ব শুরুর আগে সবার প্রস্তুতি নেওয়ার জন্য এক দিন মহড়া কুইজ অনুষ্ঠিত হবে।
  • মূল কুইজ পর্বে একইভাবে হোমপেজের ‘কুইজ শুরু করুন’ বাটনে ক্লিক করে কুইজে অংশ নিতে হবে।
  • নিবন্ধনের তথ্য প্রথম আলো সংরক্ষণ করবে।

প্রতিযোগিতার পুরস্কার

  • প্রথম পর্ব ১০ দিন:
    • প্রতিদিন ১০ জন বিজয়ী পাবেন মোট =৩০,০০০ টাকার গিফট চেক
    • ১০ দিনে ১০০ জন পাবেন মোট =৩,০০,০০০ টাকার গিফট চেক
  • চূড়ান্ত পর্বের পুরস্কার:
    • প্রথম স্থান অর্জনকারী পাবেন ১,০০,০০০ টাকার গিফট চেক
    • দ্বিতীয় স্থান অর্জনকারী পাবেন ৬০,০০০ টাকার গিফট চেক
    • তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ৪০,০০০ টাকার গিফট চেক

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.