Wednesday, June 10, 2026
Live
খবর
Verified
1 min read

করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর তহবিলে একদিনের বেতন দেবেন শিক্ষক-কর্মকর্তারা

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর তহবিলে একদিনের বেতন দেবেন শিক্ষক-কর্মকর্তারা
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে একদিনের বেতনের টাকা জমা দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। টাকা দিতে আগ্রহী কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত ব্যাংক হিসেবে বেতনের এক দিনের সমপরিমাণ টাকা জমা দিতে নির্দেশনা জারি করা হয়েছে। আজ (৮ এপ্রিল ২০২০, মঙ্গলবার) মাউশির পরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক চৌধুরী স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, করোনা ভাইরাস জনিত রোগের বিশেষায়িত চিকিৎসা প্রদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত বৈশ্বিক মহামারির ফলে চ্যালেঞ্জের মুখে পড়া আমাদের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাপন স্বাভাবিক রাখার স্বার্থে সরকার ইতোমধ্যে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে। এ সংকটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষা পরিবারের সদস্যদের নিয়ে দেশবাসীর পাশে দাঁড়ানোর অভিপ্রায় ব্যক্ত করেছেন। শিক্ষা পরিবারের অনেকে দেশের এ সংকটে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দিতে সম্মতি প্রকাশ করেছেন।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.