Friday, June 12, 2026
Live
খবর
Verified
2 min read

প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগের উদ্যোগ

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগের উদ্যোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। মোবাইল অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক ব্যবহার করে রাউটারের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইন্টারনেট কানেকশন দেয়ার কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ।

এই লক্ষ্যে ইতোমধ্যে প্রায় ৪০,০০০ সরকারি বিদ্যালয়ে রাউটারসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে। গ্রামীণফোন নেটওয়ার্কের মাধ্যমে রাউটারের মাধ্যমে বিদ্যালয়ে থাকা ল্যাপটপ/কম্পিউটার বা শিক্ষকদের স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ স্থাপন করে শিক্ষা ও পাঠদান সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা যাবে।

জিপি রাউটারে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে করণীয়

👉 রাউটারে দেওয়া সিমটি রেজিষ্ট্রেশন করতে হবে না।
👉 শুধু চার্জিং পোর্টটির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়ে এর পিছনে থাকা কালো সুইসটি অন করে দিলেই
এটাতে বাতি চলে আসবে।
👉 তারপর রাইটারের উপরে থাকা সুইসটিতে চাপ দিয়ে ধরে ছেড়ে দিবেন। এখন দেখুন সবগুলো বাতি অন হয়েছে।
👉 এখন আপনার মোবাইল ফোনের Wi-Fi টিতে চেপে ধরে ছেড়ে দিন, দেখবেন আপনার রাউটারের নাম চলে আসবে (যেমন : ZTE-MF2…..)।


👉 এখন আপনার কাছে আপনার ল্যাপটপ/মোবাইল ফোনে Wi-Fi connection এর জন্য পাসওয়ার্ড চাইবে।
👉 এখন আপনার রাউটারের নিচে দেখুন WLAN KEY : এর পাশে কিছু সংখ্যা লেখা আছে এটিই হচ্ছে আপনার রাউটারের পাসওয়ার্ড।
👉 এখন এই পাসওয়ার্ডটি দিয়ে আপনার মোবাইল ফোনে/বিদ্যালয়ে থাকা ল্যাপটপে Wi-Fi connection নিয়ে আপনিসহ আপনার বিদ্যালয়ের সবাই ইন্টারনেট সংযোগের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।


👉 প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে গ্রামীণফোন কোম্পানির ১ বছরের চুক্তি হয়েছে, যার ফলে আপনি এই রাউটারে থাকা সিমটি থেকে ১ বছর আন-লিমিটেড অর্থাৎ কোনো ধরনের খরচ ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

GP internet connection in govt primary school
প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.