Friday, June 12, 2026
Live
খবর
Verified
3 min read

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিত ২০২৩ [DPE update news]

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিত ২০২৩ [DPE update news]

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়েছে। সফটওয়্যারে টেকনিক্যাল ত্রুটির কারণে তথ্যগত কিছু ভুল ধরা পড়ায় ফলাফল স্থগিত করা হয়। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে একটি নির্দেশনা পাঠানো হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ২০৩ (মঙ্গলবার) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির ফলাফল প্রকাশের পরপরই ডিপিই'র ওয়েবসাইটে (http://www.dpe.gov.bd) নোটিশের মাধ্যমে তা স্থগিতের নির্দেশনা দেওয়া হয়েছে। স্থগিত হওয়া এই পরীক্ষার ফলাফল (সংশোধিত) ১ মার্চ ২০২৩ তারিখ বিকালে প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)।

এর আগে দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির ফল প্রকাশ করেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সচিব ফরিদ উদ্দিন আহম্মদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতসহ মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ৩০ ডিসেম্বর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৩ বছর পর আলাদাভাবে বৃত্তি পরীক্ষায় বসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। সারাদেশে বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় প্রায় ছয় লাখ শিক্ষার্থী।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিত হওয়ার কারণ

সফটওয়্যারে টেকনিক্যাল ত্রুটির কারণে তথ্যগত কিছু ভুল ধরা পড়ায় ফলাফল স্থগিত করা হয়। বিষয়টি সমাধানের জন্য অধিদপ্তর মহাপরিচালকের নেতৃত্বে একটা কমিটি বৈঠক করছেন। খুব শিগগিরই একটি সমাধান হয়ে যাবে বলে জানিয়েছে ডিপিই।

প্রাথমিকে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি কত জনকে দেওয়া হবে

উপজেলা/থানার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের সংখ্যার অনুপাতে উপজেলা/থানা কোটা নির্ধারণ করে ট্যালেন্টপুল বৃত্তি বন্টন করা হয়েছে। সাধারণ বৃত্তি ইউনিয়ন ও পৌরসভা ওয়ার্ডভিত্তিক বিতরণ করা হয়েছে। এ বছর সাধারণ গ্রেডে বৃত্তির ক্ষেত্রে ৮ হাজার ১৪৫টি ইউনয়িন/পৌরসভা ওয়ার্ডের প্রতিটিতে ৬টি (৩ ছাত্র ও ৩ ছাত্রী) হিসেবে ৪৮৮৭০টি এবং অবশিষ্ট ৬৩০টি বৃত্তি হতে প্রতিটি উপজেলা/থানায় ১টি করে ৫১৩টি উপজেলা/থানায় ৫১৩টি সাধারণ বৃত্তি দেওয়া হয়েছে।

বৃত্তির সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বৃত্তির অর্থের পরিমাণও ২০১৫ সাল হতে বৃদ্ধি করা হয়েছে। আগে ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্তদের মাসে ২০০ টাকা করে দেওয়া হলেও ২০১৫ সাল থেকে ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে এ বৃত্তিপ্রাপ্তদের মাসে ১৫০ টাকার পরিবর্তে ২২৫ টাকা করে দেওয়া হচ্ছে। তাছাড়া উভয় ধরণের বৃত্তিপ্রাপ্তদের প্রতি বছর ২২৫ টাকা করে এককালীন দেওয়া হচ্ছে।

আরো দেখুন : প্রাথমিক বৃত্তির ফলাফল যেভাবে দেখা যাবে

স্থগিত / বাতিল হওয়া প্রাথমিক বৃত্তি রেজাল্ট ২০২৩ pdf download > সব বিভাগ, জেলা ও উপজেলা

Division (All districts)Result pdf download link
Primary scholarship result 2023 Dhaka (Exam 2022)Click > PDF Link
Primary scholarship result 2023 Rajshahi (Exam 2022)Click > PDF Link
Primary scholarship result 2023 Khulna (Exam 2022)Click > PDF Link
Primary scholarship result 2023 Chittagong (Exam 2022)Click > PDF Link
Primary scholarship result 2023 Barisal (Exam 2022)Click > PDF Link
Primary scholarship result 2023 Sylhet (Exam 2022)Click > PDF Link
Primary scholarship result 2023 Rangpur (Exam 2022)Click > PDF Link
Primary scholarship result 2023 Mymenshing (Exam 2022)Click > PDF Link
Primary scholarship result 2023 pdf of all division, districts and Upazila / Thana

স্থগিত বৃত্তির ফলাফল কবে প্রকাশ হবে?

স্থগিত হওয়া এই পরীক্ষার ফলাফল (সংশোধিত) ১ মার্চ ২০২৩ তারিখ বিকালে প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)।

সর্বশেষ সংবাদ

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.