Friday, June 12, 2026
Live
খবর
Verified
2 min read

প্রাথমিক শিক্ষক বদলি আবেদন ৮ জানুয়ারি পর্যন্ত

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
প্রাথমিক শিক্ষক বদলি আবেদন ৮ জানুয়ারি পর্যন্ত

প্রাথমিক শিক্ষক বদলি আবেদন (২য় ধাপ) ৮ জানুয়ারি ২০২৩ পর্যন্ত চালু থাকবে। ২ জানুয়ারি ২০২৩ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একই উপজেলায় দ্বিতীয় ধাপের অনলাইন বদলি আবেদন কার্যক্রম ৮ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ থেকে ৬ অক্টোবর ২০২২ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে একই উপজেলার মধ্যে অনলাইন বদলির আবেদন গ্রহণ করা হয়। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২২ জারি হওয়ায় একই উপজেলায় দ্বিতীয় দফা অনলাইন বদলি নিম্নলিখিত শর্ত প্রতিপালন করে আগামী ৩ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে ৮ জানুয়ারি ২০২৩ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একই উপজেলার মধ্যে বদলির আবেদন কার্যক্রম চালু থাকবে।

প্রাথমিক শিক্ষকদের বদলি আবেদন সংক্রান্ত শর্ত ২০২৩

  • ক) শিক্ষকরা সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র ১ বা ২টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

  • খ) যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ২২ ডিসেম্বর ২০২২ তারিখে জারি করা সর্বশেষ ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২২ অনুযায়ী’ আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ন করবেন।

  • গ) যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ পরবর্তী তা পুনর্বিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।

উল্লেখ্য আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয় বিধায় কোনো রকম হস্তক্ষেপের সুযোগ নেই বলেও এতে উল্লেখ করা হয়।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.