Friday, June 12, 2026
Live
খবর
Verified
2 min read

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ যেভাবে

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ যেভাবে

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ (বোর্ড চ্যালঞ্জ) করা যাবে ১ থেকে ৭ জুন ২০২০ পর্যন্ত। যারা আশানুরূপ ফলাফল পায়নি, তারা চাইলে টেলিপক মোবাইল সংযোগ থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন করতে পারবে।

খরচ বা ফি : প্রতিটি বিষয়ের আবেদনের জন্যে মোবাইল থেকে আবেদন ফি বাবদ ১২৫ টাকা করে কেটে নেওয়া হবে। যে সকল বিষয়ের ২ টি পত্র রয়েছে যেমনঃ বাংলা ও ইংরেজি সে সকল বিষয়ের ক্ষেত্রে একটি বিষয় কোডের বিপরিতে ২ টি পত্রের আবেদন বলে গণ্য হবে। যেমন : বাংলা উভয় পত্রের বিষয় কোড ধরা হবে ১০১ এবং ইংরেজি উভয় পত্রের বিষয় কোড ধরা হবে ১০৭। তাই এ ক্ষেত্রে খরচ হবে ২৫০ টাকা।

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ (বোর্ড চ্যালঞ্জ) যেভাবে করবেন :

মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখবেন-
RSC<স্পেস>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>বিষয় কোড

উদাহরণ : ঢাকা বোর্ডের কোনো শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 259663 তার বাংলার জন্যে আবেদন করতে লিখতে হবে এভাবেঃ RSC<স্পেস>DHA<স্পেস>259663<স্পেস>101
এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।

উল্লেখ্য আপনি একটি এসএমএস এ একসাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের আবেদন করতে হবে এভাবে :
RSC<স্পেস>DHA<স্পেস>259663<স্পেস>101,107

এক্ষেত্রে প্রতিটি বিষয়ের এবং প্রতিটি পত্রের জন্যে ১২৫ টাকা করে চার্জ করা হবে।

ফিরতি এসএমএস এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর মাসেজ অপশন এ গিয়ে লিখবেন :
RSC<স্পেস>YES<স্পেস>পিন নম্বর<স্পেস>আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর)

উদাহরণ : ধরুন ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 12345 এবং আপনার মোবাইল নম্বর 01711XXXXXX সেক্ষেত্রে আবেদন করবেন এভাবে :
RSC<স্পেস>YES<স্পেস>12345<স্পেস>01711XXXXXX

ssc rescrutiny 2020 how process
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ (বোর্ড চ্যালঞ্জ) যেভাবে

পুনঃনিরীক্ষণ ফলাফল : সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ (বোর্ড চ্যালঞ্জ) আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার ১ মাস পর পুনঃনিরীক্ষণ ফলাফল প্রকাশিত হয়।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.