Friday, June 12, 2026
Live
খবর
Verified
2 min read

বিজয় দিবস উপলক্ষে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২২

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
বিজয় দিবস উপলক্ষে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২২

বিজয় দিবস উপলক্ষে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২২ এর আয়োজন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। কুইজ প্রতিযোগিতা হবে অনলাইনে আর চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে স্বশরীরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ক্যাম্পাসে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিযোগিতার দিন (১৯ ডিসেম্বর ২০২২) সকাল ৯.৩০টায় রেজিস্ট্রেশন করতে হবে।

  • ১৬ ডিসেম্বর ২০২২ তারিখে বিজয় দিবস উপলক্ষে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের প্রদর্শনী গ্যালারিগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এ ছাড়াও শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বিজয় দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ২০২২

কুইজ প্রতিযোগিতা অনলাইনে অনুষ্ঠিত হবে। ১৭ ডিসেম্বর ২০২২ তারিখ সকাল ১১টায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ওয়েবসাইটে (http://www.nmst.gov.bd) ও
ফেসবুক পেজে (https://www.facebook.com/nmstbdpg) কুইজের লিংক (google form) উন্মুক্ত করা হবে। কুইজ প্রতিযোগিতায় শুধু নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২২

১৯ ডিসেম্বর ২০২২ তারিখ সকাল ১১টায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ১ কপি পাসপোর্ট সাইজ ছবি ও ছবি আঁকার উপকরণসহ রেজিস্ট্রেশন করতে হবে সকাল ৯.৩০টার দিকে। ছবির বিষয় প্রতিযোগিতাস্থলে জানানো হবে।

  • গ্রুপ ক বিভাগ (শিশু-তৃতীয় শ্রেণি)
  • গ্রুপ খ বিভাগ (৪র্থ-৬ষ্ঠ শ্রেণি)
  • গ্রুপ গ বিভাগ (৭ম-১০ম শ্রেণি)

বিজয় দিবস উপলক্ষে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২২ : নিয়মাবলী

বিজয় দিবস উপলক্ষে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২২ http://www.nmst.gov.bd

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.