Friday, June 12, 2026
Live
খবর
Verified
2 min read

বিমান বাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ ২০২২

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
বিমান বাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ ২০২২

বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ ২০২২ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইঞ্জিনিয়ারিং ও লিগ্যাল শাখায় স্বল্প মেয়াদী (DE 2023A) ও শিক্ষা শাখায় বিশেষ স্বল্প মেয়াদী কমিশন (SPSSC 2023A)-এ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ বিমান বাহিনী।

বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরি

বাহিনীর নাম : বাংলাদেশে বিমান বাহিনী
পদের নাম : অফিসার ক্যাডেট
ব্যাচের নাম :DE 2023A ও SPSSC 2023A (স্বল্প মেয়াদী কমিশন)
শিক্ষাগত যোগ্যতা :পদভেদে বিএসসি ইঞ্জিনিয়ারিং থেকে মাস্টার্স
বয়স :১৬ বছর ৬ মাস থেকে ২২ বছর
(১ জানুয়ারি ২০২৩ তারিখে)
আবেদনের শেষ তারিখ :১১ সেপ্টেম্বর ২০২২
পরীক্ষার তারিখ :৪, ৬, ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর ২০২২ সকাল ৮টা
অনলাইনে আবেদনের লিংক :

বিমান বাহিনী অফিসার ক্যাডেট পদে আবেদনে যোগ্যতা

  • ইঞ্জিনিয়ারিং শাখা : এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ৪র্থ বিষয় ছাড়া জিপিএ-৪.৫০ এবং উভয় পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়নে ন্যূনতম লেটার গ্রেড 'এ' থাকতে হবে। এছাড়া স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র প্রকৌশল, তড়িত প্রকৌশল, ইলেক্ট্রনিক্স প্রকৌশল, কম্পিউটার প্রকৌশল, অ্যারোনেটিক্যাল প্রকৌশলে কমপক্ষে সিজিপিএ-৩.০ সহকারে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিঙ ডিগ্রি থাকতে হবে।

  • লিগ্যাল শাখা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্সে সিজিপিএ-৪.০০ এর মধ্যে ন্যূনতম সিজিপিএ-৩.০০ থাকতে হবে।

  • শিক্ষা শাখা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বিষয়ে অনার্সসহ মাস্টার্সে ন্যূনতম সিজিপিএ-৩.০০ থাকতে হবে।

শারীরিক যোগ্যতা

পুরুষ :

  • উচ্চতা ৬৪ ইঞ্চি
  • বুকের মাপ সাধারণ অবস্থায় ৩২ ইঞ্চি প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি
  • ওজন বয়স উচ্চতা অনুসারে
  • দৃষ্টিশক্তি ৬/৬
  • বৈবাহিক অবস্থা : বিবাহিত/অবিবাহিত

মহিলা :

  • উচ্চতা ৬২ ইঞ্চি
  • বুকের মাপ সাধারণ অবস্থায় ২৮ ইঞ্চি প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি
  • ওজন বয়স ও উচ্চতা অনুসারে
  • দৃষ্টিশক্তি ৬/৬
  • বৈবাহিক অবস্থা : বিবাহিত/অবিবাহিত

আবেদনের তারিখ

বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৮ আগস্ট ২০২২ তারিখ থেকে। আবেদনের শেষ সময় ১১ সেপ্টেম্বর ২০২২ তারিখ।

নিয়োগের বাছাই পরীক্ষা

  • নির্বাচনী / বাছাই পরীক্ষার তারিখ ও সময় : ৪, ৬, ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর ২০২২ সকাল ৮টা
  • পরীক্ষার কেন্দ্র : বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা।

Bangladesh air force officer cadet job circular 2022

বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ ২০২২ সার্কুলার :

বিমান বাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ ২০২২ Bangladesh air force officer cadet circular 2023 DE-2023A
Bangladesh air force officer cadet job circular 2022 - DE-2023A

আবেদনের নিয়ম : আগ্রহীরা joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইট র মাধ্যমে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে APPLY NOW ক্লিক করে প্রদর্শিত নির্দেশনা দেখে আবেদন করা যাবে।

Bangladesh air force officer cadet job circular 2022 download link : https://joinairforce.baf.mil.bd/public/job/nM01jEsXRoPAHoCJDubeeFYle2IdGNf3dpArfbXj.png

Bangladesh air force officer cadet job circular 2021 87th BAFA

এর আগে প্রকাশিত অফিসার ক্যাডেট ৮৭তম বাফা কোর্সের বিজ্ঞপ্তি : https://joinairforce.baf.mil.bd/public/job/JnxvLM7RVrOlSF6pQKaBkAHta3HWH4cecpvCcS5V.jpg

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.