Wednesday, June 10, 2026
Live
খবর
Verified
1 min read

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য প্রদানের বিজ্ঞপ্তি

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য প্রদানের বিজ্ঞপ্তি

পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি ও স্নাতক (পাস ও সম্মান) পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত (মেধা ও সাধারণ) শিক্ষার্থীদের তথ্য প্রদান ও ব্যাংক হিসাবে বৃত্তির অর্থ অনলাইনে প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ২০১৯-২০২০ অর্থবছর থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে (মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক বৃত্তিপ্রাপ্ত ছাড়া) বর্তমানে নিয়মিত অধ্যয়নরত পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি ও স্নাতক (পাস ও সম্মান) পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের (মেধা ও সাধারণ) বরাদ্দকৃত টাকা জি-টু-পি (ইএফটি)-এর আওতায় শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ব্যাংক হিসাবসহ অন্যান্য তথ্য অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে এই https://forms.gle/yAQ7jyxRxHTfYJ378 লিংকে গিয়ে আপলোড করতে হবে। আপলোডের সময়সীমা ২৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।

নির্দেশনাবলী :
১। বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন অনলাইন সুবিধাসম্পন্ন যেকোনো তফসিলভুক্ত ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা।
২। শিক্ষার্থীর বয়স ১৮ বছরের নিচে হলে নিজ নামে অথবা তাদের পিতা-মাতা/অভিভাবকের যৌথ নামে ব্যাংক অ্যকাউন্ট খুলতে হবে।
৩। শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট-সহ যাবতীয় তথ্য প্রতিষ্ঠানের মাধ্যমে পাঠাতে হবে।
৪। তথ্য আপলোডের সময় ব্যাংক অ্যাকাউন্টর নম্বর অবশ্যই সঠিকভাবে পূরণ করতে হবে।
৬। ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো পদ্ধতিতে বৃত্তির টাকা পাঠানো/উঠানো সম্ভব হবে না।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.