Friday, June 12, 2026
Live
খবর
Verified
3 min read

বেসরকারি স্কুলে ভর্তি আবেদনের নিয়ম ২০২২

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
বেসরকারি স্কুলে ভর্তি আবেদনের নিয়ম ২০২২

২০২২ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি আবেদনের নিয়ম ও প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তুলে ধরে আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (dshe.gov.bd)। বেসরকারি স্কুলে ভর্তির আবেদন নিয়ে অধিদপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

আবেদনের সময়সীমা ১৬ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।

স্কুলের ধরন :বেসরকারি মাধ্যমিক স্কুল
ভর্তি আবেদনের সময়সীমা :২৫ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর ২০২১
ভর্তি আবেদন পদ্ধতি :অনলাইন
শিক্ষার্থী ভর্তি / বাছাই পদ্ধতি :লটারি
আবেদনের অনলাইন লিংক :https://gsa.teletalk.com.bd
প্রাথমিক আবেদন ফি :১১০ টাকা
ভর্তি লটারির তারিখ :১৯ ডিসেম্বর ২০২১

ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে স্কুল থেকে কোনো ছাপা ভর্তি ফরম বিতরণ করা হবে না। ভর্তির আবেদন ফরম শুধুমাত্র অনলাইনে (http://gsa.teletalk.com.bd) পাওয়া যাবে। অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে ১৬ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত চলবে। ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে প্রদান করা যাবে।

ঢাকার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান সংলগ্ন কমপক্ষে একটি এবং সর্বোচ্চ তিনটি প্রশাসনিক থানা ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করা যাবে। এছাড়াও আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে মহানগর পর্যায়ের জন্য বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলা সদরের সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবে। এক্ষেত্রে প্রার্থীগণ প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে।

ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয় বার পছন্দ করা যাবে না। ২০২২ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠেয় ডিজিটাল লটারি কার্যক্রমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বাইরের প্রতিষ্ঠানগুলোকেও স্ব স্ব ভর্তি কমিটির মাধ্যমে লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন সম্পন্ন করতে হবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে স্ব স্ব ভর্তি কমিটির উপস্থিতিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নিষ্পন্ন করা ছাড়া অন্য কোনো পরীক্ষা গ্রহণ করা যাবে না।

ঢাকাসহ সারাদেশের মহানগর পর্যায়ের বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা ও জেলা সদরের সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে ডিজিটাল লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন আগামী ১৯ ডিসেম্বর অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

অনলাইনে আবেদন ফরম পূরণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়ম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইট থেকে জানা যাবে।

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি আবেদনের তারিখ

ঢাকাসহ সারা দেশের সরকারি-বেসরকারি স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হবে ২৫ নভেম্বর থেকে, চলবে ৮ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত। এবার ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। গত বছরের (২০২০) মতো এবারও (২০২১) বিদ্যালয় থেকে কোনো ছাপা ভর্তি ফরম বিতরণ করা হবে না। চলতি বছর লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির লটারির তারিখ

২০২২ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির লটারির তারিখ ঘোষণা করা হয়েছে। বেসরকারি স্কুলের ভর্তির লটারি ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর আগে, সরকারি স্কুলে ভর্তির লটারি অনলাইনের মাধ্যমে ১৫ ডিসেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত হবে। লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে ভর্তি করা হবে।

বেসরকারি স্কুল ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

আরো পড়ুন >>
ভিকারুননিসা নূন স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি ২০২২

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.