Tuesday, June 30, 2026
Live

মার্কিন ব্যবসায়ীদের সাথে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিকনির্দেশনা দিলেন চীনের প্রধানমন্ত্রী

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মার্কিন ব্যবসায়ীদের সাথে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিকনির্দেশনা দিলেন চীনের প্রধানমন্ত্রী

মে ১৫, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিংয়ে সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসা মার্কিন ব্যবসায়িক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বৃহস্পতিবারের এ বৈঠকে তিনি চীন-মার্কিন সম্পর্কের কৌশলগত উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

লি ছিয়াং বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যকার আলোচনা দুই দেশের সম্পর্কের একটি সুনির্দিষ্ট কৌশলগত দিকনির্দেশনা নির্ধারণ করে দিয়েছে। বর্তমান বৈশ্বিক অস্থিরতা ও অনিশ্চয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে খোলামেলা যোগাযোগ এবং একটি স্থিতিশীল ও সুস্থ সম্পর্ক বজায় রাখা কেবল দুই দেশের জন্যই নয়, বরং বিশ্বশান্তি ও উন্নয়নের জন্যও অপরিহার্য।

তিনি আরও জানান, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে যে ঐকমত্য অর্জিত হয়েছে, তা বাস্তবায়নে এবং উভয় দেশের জনগণের কল্যাণে বাস্তবমুখী ফলাফল অর্জনে চীন প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে উপস্থিত মার্কিন ব্যবসায়িক প্রতিনিধিরা দুই দেশের রাষ্ট্রপ্রধানদের সফল বৈঠককে স্বাগত জানান। তারা মনে করেন, এই আলোচনা দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতায় নতুন গতি সঞ্চার করেছে এবং বিশ্ব অর্থনীতিতে এক ধরণের নিশ্চয়তা প্রদান করেছে।

প্রতিনিধি দলটি চীনের উচ্চমানের উন্মুক্তকরণ এবং বিশ্বমানের ব্যবসায়িক পরিবেশ গড়ার প্রচেষ্টার প্রশংসা করেন। তারা চীনের ভবিষ্যৎ উন্নয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং দেশটিতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর ইচ্ছা পোষণ করেন।

শুভ/জেনিফার

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.