Friday, June 12, 2026
Live
খবর
Verified
5 min read

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ [১২৫ পদে চাকরি]

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ [১২৫ পদে চাকরি]

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। রাজস্ব খাতভুক্ত ৯ ক্যাটাগরির পদে ১২৫ জন নিয়োগ দেবে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। আগ্রহী প্রার্থীদের অনলাইনে (http://srdi.teletalk.com.bd) ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে ২৬ ডিসেম্বর ২০২২ সকাল ১০টা থেকে ১৮ জানুয়ারি ২০২৩ তারিখ বিকাল ৫টার মধ্যে।

কৃষি মন্ত্রণালয় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ২০২২

নিয়োগ প্রতিষ্ঠান : কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট
পদের ধরন :৯ ক্যাটাগরির পদ
চাকরির ধরন :সরকারি চাকরি
যোগ্যতা :পদভেদে ৮ম শ্রেণি থেকে এইচএসসি
আবেদনের শেষ তারিখ :১৮ জানুয়ারি ২০২৩
APBN job circular 2022 / এপিবিএন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পদের নাম, সংখ্যা, যোগ্যতা, বেতন ও জেলা কোটা

১. পদের নাম : ক্যাশিয়ার

  • পদ সংখ্যা: ৭টি
  • যোগ্যতা : বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস। হিসাব ও ক্যাশ পরিচালনার কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • বয়স : ৩০ বছর
  • বেতন স্কেল : ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
  • যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই : শরীয়তপুর, কিশোরগঞ্জ, জামালপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, লালমনিরহাট, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল ও বরগুনা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

২. পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদ সংখ্যা : ২১টি
  • যোগ্যতা : অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
  • বয়স : ৩০ বছর
  • বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  • যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই : শরীয়তপুর, কিশোরগঞ্জ, জামালপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, লালমনিরহাট, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল ও বরগুনা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

৩. পদের নাম : স্টোর কিপার

  • পদ সংখ্যা : ৭টি
  • যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস।  স্টোর পরিচালনার কাজে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়স : ৩০ বছর
  • বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  • যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই : শরীয়তপুর, কিশোরগঞ্জ, জামালপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, লালমনিরহাট, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল ও বরগুনা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

৪. পদের নাম : ট্রেসার

  • পদ সংখ্যা : ১৪টি
  • যোগ্যতা : বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস অথবা বিজ্ঞান বিভাগে এসএসসি পাসসহ অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে ন্যূনপক্ষে ছয় মাসের ট্রেড কোর্স পরীক্ষায় উত্তীর্ণ।
  • বয়স : ৩০ বছর
  • বেতন স্কেল : ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
  • যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই : শরীয়তপুর, কিশোরগঞ্জ, জামালপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, লালমনিরহাট, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল ও বরগুনা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

৫. পদের নাম : অ্যামোনিয়া প্রিন্টার

  • পদ সংখ্যা : ৫টি
  • যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। অ্যামোনিয়া প্রিন্টিং মেশিন চালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়স : ৩০ বছর
  • বেতন স্কেল : ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
  • যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই : শরীয়তপুর, কিশোরগঞ্জ, জামালপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, লালমনিরহাট, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল ও বরগুনা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

৬. পদের নাম : ফিল্ডম্যান

  • পদ সংখ্যা: ৪
  • যোগ্যতা : এসএসসি বা সমমান পাস। কায়িক পরিশ্রম করার জন্য শারীরিক যোগ্যতা থাকতে হবে।
  • বয়স : ৩০ বছর
  • বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
  • যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই : জামালপুর, বগুড়া ও মাগুরা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

৭. পদের নাম : অফিস সহায়ক

  • পদ সংখ্যা : ৫৮টি
  • যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস।
  • বয়স : ৩০ বছর
  • বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
  • যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই : জামালপুর, বগুড়া ও মাগুরা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

৮. পদের নাম : নিরাপত্তা প্রহরী

  • পদ সংখ্যা: ৭
  • যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস। শারীরিক যোগ্যতা সম্পন্ন অবসর প্রাপ্ত সামরিক/পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • বয়স : ৩০ বছর
  • বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
  • যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই : জামালপুর, বগুড়া ও মাগুরা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

৯. পদের নাম : পরিচ্ছন্নতা কর্মী

  • পদ সংখ্যা : ২টি
  • যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • বয়স : ৩০ বছর
  • বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
  • যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই : জামালপুর, বগুড়া ও মাগুরা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

প্রার্থীর বয়স

২০২২ সালের ১ ডিসেম্বর সাধারণ প্রার্থী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর থাকলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের http://srdi.teletalk.com.bd ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১–এ ফোন অথবা alljobs.query@teletalk.com.bd ঠিকানায় ই–মেইল করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। এ ক্ষেত্রে সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৬ থেকে ৯ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

  • আবেদনের সময়সীমা : ২৬ ডিসেম্বর ২০২২ থেকে ১৮ জানুয়ারি ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ / কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ - Mrittika sompod institute job circular 2022 pdf http://srdi.teletalk.com.bd https://srdi.portal.gov.bd
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ - Mrittika sompod institute job circular 2022 - Soil Resource Development Institute job circular 2022

Mrittika sompod institute job circular 2022 pdf / SRDI job circular 2022

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.