Friday, June 12, 2026
Live
খবর
Verified
2 min read

রাবি সি ইউনিট রেজাল্ট ২০২৩ | ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৮৮.৫০

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
রাবি সি ইউনিট রেজাল্ট ২০২৩ | ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৮৮.৫০

রাবি সি ইউনিট রেজাল্ট ২০২৩ (Rajshahi university C unit result 2023) প্রকাশিত হয়েছে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়-এ স্নাতক (অনার্স) ১ম বর্ষ ভর্তি পরীক্ষার এই ফলাফল অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৮৮.৫০। গ্রুপ-৫ (অ-বিজ্ঞান) এর এক শিক্ষার্থী এ নম্বর পেয়েছেন। এছাড়া, গ্রুপ-১ এর সর্বোচ্চ নম্বর ৮০.৫০, গ্রুপ-২ এর সর্বোচ্চ নম্বর ৮৪.৭৫, গ্রুপ-৩ এর সর্বোচ্চ নম্বর ৮৮ এবং গ্রুপ-৪ সর্বোচ্চ নম্বর ৮৭।

রাবি সি ইউনিট রেজাল্ট ২০২৩ পাওয়া যাবে যেভাবে

৫ জুন ২০২৩ তারিখ দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (https://admission.ru.ac.bd) এই ফলাফল প্রকাশ করা হয়।  দুপুরে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. শহিদুল আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.ru.ac.bd) গিয়ে তাদের ফলাফল দেখতে পারবেন।

রাবি ভর্তি পরীক্ষা ২০২৩ : কোন গ্রুপে কত জন পাস

অধ্যাপক ড. মো. শহিদুল আলম বলেন, এবারের ভর্তি পরীক্ষায় গ্রুপ-১ এ পরীক্ষায় অংশগ্রহণ করে ১৫,৮৫৩ জন শিক্ষার্থী এবং পাশ করেছেন ৩০৫৪ জন, গ্রুপ-২ এ পরীক্ষায় অংশগ্রহণ করে ১৫,৯৭৭ জন শিক্ষার্থী এবং তাদের মধ্যে পাশ করেছেন ৬১২০ জন।

এছাড়াও গ্রুপ-৩ এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৬,০৩৪ জন শিক্ষার্থী, সেখানে পাশ করেছেন ৫২৮৩ জন, গ্রুপ-৪ এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৬,০১৫ জন শিক্ষার্থী, সেখানে পাশ করেছেন ৩৯৬৬ জন।

প্রসঙ্গত, এর আগে গত বুধবার (৩১ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়। তিন দিনব্যাপী অনুষ্ঠিত পরীক্ষার শেষদিনে ‘সি’ ইউনিটের গ্রুপ-৫: অ-বিজ্ঞান (সকাল ৯টা থেকে ১০টা), ‘বি’ ইউনিটের গ্রুপ-১: বাণিজ্য (বেলা ১১টা থেকে ১২টা) ও গ্রুপ-২: অ-বাণিজ্য (বেলা ১টা থেকে ২টা)-এর পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এছাড়া, ‘সি’ ইউনিটের গ্রুপ-৫-এর পরীক্ষায় ১ হাজার ৫৫৬ জন এবং বি ইউনিটের গ্রুপ-১ (বাণিজ্য) এ ১৬ হাজার ৯০৪ জন ও গ্রুপ-২ (অ-বাণিজ্য) এ ১৩ হাজার ৭৭১ জন পরীক্ষার্থী ছিল। উপস্থিতির হার ছিল ৮৩.৮৫ শতাংশ।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.