১৩তম গ্রেডে সহকারী শিক্ষকের বেতনভাতা ফিক্সেশন (নির্ধারণ) শিগগিরই হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ (২১ সেপ্টেম্বর ২০২০, সোমবার) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড-১৩তম ধাপে উন্নীত করে উচ্চধাপে নির্ধারণ করা হয়েছে। বর্তমানে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারিত সফটওয়্যার ‘আইবাস++’ এর মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। প্রাথমিক শিক্ষকদের উচ্চধাপে বেতন নির্ধারণের লক্ষ্যে ‘আইবাস++’ সফটওয়্যার আপগ্রেডের কাজ চলমান রয়েছে, যা শিগগিরই সম্পন্ন হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, মাঠ পর্যায়ে ‘আইবাস++’ সফটওয়্যারে বেতন নির্ধারণে সাময়িক অসুবিধার বিষয়টি দৃষ্টি গোচর হয়েছে। আশা করা যাচ্ছে অতিদ্রুত ‘আইবাস++’ আপগ্রেডেশন সম্পন্ন হবে এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উচ্চধাপে বেতন নির্ধারণ করা যাবে।
১৩তম গ্রেডে সহকারী শিক্ষকের বেতনভাতা ফিক্সেশন শিগগিরই
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.