Friday, June 12, 2026
Live
খবর
Verified
1 min read

শিক্ষক নিবন্ধন সনদ যাচাই বাধ্যতামূলক করেছে এনটিআরসিএ

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
শিক্ষক নিবন্ধন সনদ যাচাই বাধ্যতামূলক করেছে এনটিআরসিএ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে শিক্ষক নিবন্ধন সনদ যাচাই বাধ্যতামূলক করেছে এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ)। সম্প্রতি এনটিআরসিএ পরিচালক মো. আবদুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে (বিজ্ঞপ্তি) বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের বিদ্যমান সেবাসমূহ সহজীকরণের অংশ হিসেবে নিবন্ধনধারী শিক্ষকদের নিবন্ধন প্রত্যয়নপত্র যাচাই অনলাইনে গ্রহণ করা হয়।

নিবন্ধন প্রত্যয়নপত্র যাচাইয়ের আবেদনসমূহের বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এবং প্রত্যয়নপত্র যথাযথভাবে যাচাইয়ে অনলাইনের পাশাপাশি আবেদনসমূহের হার্ড কপি সরাসরি/বাহক মারফত অথবা ডাকযোগে পাঠানোর অনুরোধ করা হলো।

এর আগে, জাল সনদধারী শিক্ষকদের নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছ।

প্রতিবেদনে বলা হয়েছে, জাল সনদ নিয়ে শিক্ষকতা করছেন এমন ৬৭৮ শিক্ষকের তালিকা করেছে ডিআইএ। এ জন্য তাঁদের কাছ থেকে ৩৫ কোটি ৫৬ হাজার ১১৮ টাকা ফেরত নেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি। ৬৭৮ জনের মধ্যে ৫১২ জন এনটিআরসিএর শিক্ষক নিবন্ধনের ভুয়া সনদ দেখিয়েছেন।

অন্য জাল সনদগুলোর মধ্যে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমির (নেকটার) ১৩৫টি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৫টি, রয়েল বিশ্ববিদ্যালয়ের ৫টি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি, উত্তরা বিশ্ববিদ্যালয়ের একটি, ঢাকা শিক্ষা বোর্ডের একটি, কারিগরি শিক্ষা বোর্ডের একটি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের একটি, যুব উন্নয়ন অধিদপ্তরের ২টি।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.