Friday, June 12, 2026
Live
খবর
Verified
3 min read

শিক্ষার্থীদের আর্থিক অনুদান ২০২২ - আবেদন ১-২৮ ফ্রেব্রয়ারি

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
শিক্ষার্থীদের আর্থিক অনুদান ২০২২ - আবেদন ১-২৮ ফ্রেব্রয়ারি

শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীদের আর্থিক অনুদান ২০২২ এর আবেদন ১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ থেকে শুরু হবে, চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত। বিশেষ মঞ্জুরির অনুদানের টাকা পেতে বিভিন্ন স্কুল-কলেজ, শিক্ষক ও শিক্ষার্থীদের এই সময়ের মধ্যে আবেদন করতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীরা অনুদানের জন্য অনলাইনে আবেদন করতে পারবে ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত।

অনলাইনে আর্থিক অনুদানের আবেদন লিংক

  • ছাত্র-ছাত্রী বা শিক্ষার্থীদের আর্থিক অনুদানের অনলাইন আবেদন :  http://www.shed.gov.bd/
  • শিক্ষক-কর্মচারীদের আর্থিক অনুদানের অনলাইন আবেদন : http://www.shed.gov.bd/
  • শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক অনুদানের অনলাইন আবেদন :  http://www.shed.gov.bd/

www.shed.gov.bd ওয়েবসাইটে গিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদানের আবেদন ফরম বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন সাবমিট করতে হবে।

আরো দেখুন >> প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের "বঙ্গবন্ধু স্কলার নির্বাচন ও বৃত্তি"
>> সরকারি উপবৃত্তি ও টিউশন ফি পাবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীরা

শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের সংশোধিত নীতিমালা ২০২০ অনুযায়ী  শিক্ষা প্রতিষ্ঠান,  শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীদের অনলাইনে (www.shed.gov.bd)  আবেদন আহ্বান করা হয়েছে।

বিভিন্ন স্কুল-কলেজ, শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে ২০২১-২০২২ অর্থবছরের রাজস্ব বাজেটের বিশেষ মঞ্জুরির অনুদানের টাকা বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের এই টাকা পেতে ১ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে শুরু হবে।

জানা গেছে,  ২০২১-২০২২ অর্থবছরের বিভিন্ন স্কুল-কলেজ, শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে বিশেষ মঞ্জুরির টাকা বিতরণে ইতোমধ্যে নীতিমালা জারি করা হয়েছে। এ নীতিমালা অনুযায়ী শিক্ষক শিক্ষার্থীরা বিশেষ মঞ্জুরীর টাকা পেতে আবেদন করতে হবে। সরকারি এবং বেসরকারি এমপিওভুক্ত ও ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুরারোগ্য ব্যাধির চিকিৎসা, দৈব দুর্ঘটনা এবং চিকিৎসার খরচের জন্য বিশেষ মঞ্জুরির অনুদান প্রাপ্তির আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রতিবন্ধী, অসহায়, অস্বচ্ছল ও মেধাবী, অনাগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীরা অগ্রধিকার পাবেন। এছাড়া দেশের সব স্বীকৃতি প্রাপ্ত বা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার, আসবাব পত্র তৈরি, খেলাধুলার সরঞ্জাম ক্রয়, পাঠাগার উন্নয়ন ও প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী শিক্ষার্থী বান্ধব করার জন্য বিশেষ মঞ্জুরির অনুদানের আবেদন করা যাবে। তবে বাছাইয়ের ক্ষেত্রে অনাগ্রসর এলাকার অস্বচ্ছল শিক্ষা প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে। আর বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক কর্মচারীরা দুরারোগ্য ব্যাধি বা দৈব দুর্ঘটনার জন্য মঞ্জুরির আবেদন করতে পারবেন।

স্কুল-কলেজের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের আর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিভাগীয় প্রধানের প্রত্যয়ন পত্র আবেদনে সংযুক্ত করতে হবে। শিক্ষক-কর্মচারী ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে ডাক্তারি সনদ ও দৈব দুর্ঘটনার স্বপক্ষের প্রমাণ সংযুক্ত করে আবেদন করতে হবে। আর শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুদানের আবেদনের ক্ষেত্রে ম্যানেজিং কমিটির প্রত্যয়ন সংযুক্ত করতে হবে। শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান বাবদ বরাদ্দের টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো হবে। আর শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বরাদ্দের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।

আর্থিক অনুদানের জন্য আবেদন ২০২২

আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র লেখার নিয়ম ২০২২

অনুদান নিয়ে প্রতারণার ব্যাপারে সতর্কতা

সম্প্রতি বিভিন্ন ব্যক্তির মৌখিক অভিযােগ হতে জানা গেছে যে, অনুদান প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের কাছে অসৎ উদ্দেশ্যে প্রতারক চক্র কর্তৃক ভিন্ন ভিন্ন মােবাইল ফোনে NID, বিকাশ নম্বর ও গােপন পিন ইত্যাদি চাওয়া হচ্ছে।

গত বছর (২০২১) শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, “শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ অনুদান” বিষয়ে ইতােপূর্বে কাউকে ফোন দেয়া হয়নি এবং NID, বিকাশ নম্বর ও গোপন পিন সংক্রান্ত কোন তথ্যও চাওয়া হয়নি। এ বিষয়ে প্রতারক চক্র হতে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.