Friday, June 12, 2026
Live
খবর
Verified
2 min read

প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষা বাতিল হচ্ছে ?

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষা বাতিল হচ্ছে ?

এ বছর (২০২০) প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমান পরীক্ষা বাতিল হচ্ছে বলে কিছু কিছু অনলাইনে খবর প্রকাশ হচ্ছে।

তবে এখনো জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকে পরীক্ষা বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি বলে গণমাধ্যমকে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। করোনা ভাইরাসের কারণে এসব পরীক্ষা বাতিলের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে। 

বিভিন্ন সূত্রে জানা গেছে, যদি এসব পাবলিক পরীক্ষা বাতিল করা হয়ও, তারপরও এই দুই স্তরের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেয়া হবে। এই ফলের ভিত্তিতে পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের একটি অংশকে মেধাবৃত্তি দেয়ার চিন্তা আছে।

গত সপ্তাহে এ নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এই সিদ্ধান্ত নেয়া হয়। এর ভিত্তিতে উভয় মন্ত্রণালয়ে পৃথক দুটি সারসংক্ষেপ তৈরি হচ্ছে। আগামী রোববারের মধ্যে এটি অনুমোদনের জন্য পাঠানো হতে পারে। দুই মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শিক্ষাবর্ষ দীর্ঘায়িত না করে চলতি বছরের মধ্যেই শিক্ষার্থীদের পাঠ্যক্রম সম্পন্ন করার চিন্তাভাবনা চলছে।

সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া সম্ভব হলে সংক্ষিপ্ত সিলেবাসে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা নেয়া হবে। আর ডিসেম্বরের মধ্যে তা সম্ভব না হলে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে ‘অটো পাস’ দিয়ে সবাইকে উত্তীর্ণ করে দেওয়া হবে। উভয় ক্ষেত্রেই পাঠ্যবই বা সিলেবাসের যে অংশটুকু পড়ানো সম্ভব হবে না তার অত্যাবশ্যকীয় পাঠ পরের শ্রেণিতে দেয়া হবে।

এ ব্যাপারে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ‘কারিকুলাম ম্যাপিং’ করে দেবে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.