Friday, June 12, 2026
Live
খবর
Verified
4 min read

সিত্রাং শব্দের অর্থ কি ? সিত্রাং এর বর্তমান অবস্থা কি?

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
সিত্রাং শব্দের অর্থ কি ? সিত্রাং এর বর্তমান অবস্থা কি?

ঘূর্ণিঝড় সিত্রাং শব্দের অর্থ কি ? এমন প্রশ্ন অনেকের। জানা গিয়েছে, ট্রপিকাল সাইক্লোনের আনুষ্ঠানিক নামকরণের তালিকায় এবার পালা পড়েছিল থাইল্যান্ডের। সেই দেশ ঘূর্ণিঝড়ের নাম রেখেছে সিত্রাং (Cyclore sitrang)। ভিয়েতনামিজ ভাষায় এর অর্থ 'পাতা'।

কিভাবে হলো সিত্রাং নামকরণ


তথ্য বলছে, সাইক্লোনের নামকরণের প্রথা চালু হয় অ্যাটল্যান্টিক মহাসাগরে ঘটে যাওয়া ভয়াবহ ঘূর্ণিঝড়ের সময় থেকে। যেসব ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৩৯ মাইল ছাড়িয়ে যেত, তাদের জন্যই বিশেষ নাম বরাদ্দ করা হত। ঘণ্টায় ঝড়ের গতিবেগ ৭৪ মাইল ছাড়িয়ে গেলে হারিকেন, সাইক্লোন, বা টাইফুন হিসেবে ভাগ করা হয় ঝড়গুলিকে। বর্তমান যুগে এই তিনটির একটি হলে তবেই কোনও ঝড়কে একটি বিশেষ নাম দেওয়া হয়। যার দায়িত্ব পড়ে একাধিক দেশের উপর।

সিত্রাং এর বর্তমান অবস্থা কি?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং । এই ঘূর্ণিঝড় ২৫ অক্টোবর ২০২২ (মঙ্গলবার) ভোরের দিকে তিনকোনা দ্বীপ ও সানদ্বীপের মধ্যদিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে রোববারই (২৩ অক্টোবর) গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

আজকের ঘূর্ণিঝড়ের খবর [২৪ অক্টোবর ২০২২]

  • ২৪ অক্টোবর ২০২২ (সোমবার) দুপুরের সংবাদ : সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৭ ফুট অধিক উচ্চতার জলোচ্ছাসে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  
  • বঙ্গোপসাগরে লঘুচাপে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর দেখাতে বলা হয়েছে। 
  • বাংলাদেশ উপকূলের আরও কাছাকাছি চলে এসেছে ঘূর্ণিঝড় সিত্রাং। বর্তমানে সিত্রাং পায়রা বন্দর থেকে ৩৩৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।  
  • পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্যবঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৪০ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৯৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৬৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৩৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। 
  • ঘূর্ণিঝড় সিত্রাং-এর অগ্রবর্তী অংশ, অমাবশ্যা তিথি ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে এই জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে।  
  • দেশের উপকূলীয় জেলাগুলোর মধ্যে বরগুনা-পটুয়াখালীতে সিত্রাং-এর প্রভাব পড়বে সবচেয়ে বেশি পড়তে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। 
  • চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ ঘোষণা। 
  • ঝোড়ো হাওয়ায় সেন্টমার্টিনে ডুবে গেছে অন্তত ১৫টি মাছ ধরার ট্রলার। 

  • ২৪ অক্টোবর ২০২২ (সোমবার) সকাল ৯টার দিকে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ৮ নম্বর বিশেষ বার্তায় বলা হয়েছে, সোমবার সকাল ৮টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে; কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৩৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে; মোংলা সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় সিত্রাং

ঘূর্ণিঝড় সিত্রাং আরো শক্তি সঞ্চয় করে এটি ২৪ অক্টোবর ২০২২ তারিখে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এর নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং (sitrang cyclone) নামে।

মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির পর তা উত্তর ও উত্তর-পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে। মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরের দিকে তিনকোনা দ্বীপ ও সানদ্বীপের মধ্যদিয়ে এ ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূল অতিক্রম করবে।

২৩ অক্টোবর ভারতের আবহাওয়া অফিসের পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।

এদিকে বাংলাদেশের আবহাওয়া অফিস এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

এটি রোববার (২৩ অক্টোবর) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এতে বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ এখন ঘণ্টায় ৪০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এতে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত (পুন:) এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.