Friday, June 12, 2026
Live
খবর
Verified
1 min read

স্কুল কলেজের ছুটি ১২ জনু ২০২১ পর্যন্ত বেড়েছে

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
স্কুল কলেজের ছুটি ১২ জনু ২০২১ পর্যন্ত বেড়েছে

করোনার কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব স্কুল কলেজের ছুটি ১২ জনু পর্যন্ত বাড়ানো হয়েছে। এই ছুটির মেয়াদ শেষে ১৩ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম, স্কুলে ভর্তি, বিনামূল্যে বই বিতরণসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে। ২৬ মে (বুধবার) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই কথা জানান।

আরো পড়ুন >> স্কুল কলেজ খুলবে ১৩ জুন

শিক্ষামন্ত্রী জানান, ঈদের সময় মানুষের ব্যাপক চলাচলের ফলে করোনার সংক্রমণ বেড়েছে। সংক্রমণের ঊর্ধ্বগতি কোনো কোনো জেলায় বেশি। এসব মাথায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি জুনের ১২ তারিখ পর্যন্ত বাড়ানো হলো।  

এদিকে শিক্ষার্থীদের এসাইনমেন্ট কার্যক্রম এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর ২৩ মে ২০২১ তারিখ থেকে আবার শুরু হয়েছে।

এ ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন,  ৯৩ শতাংশ শিক্ষার্থী এসাইমেন্টে অংশগ্রহণ নিয়েছে। ফলে ঝরে পড়ার আশংকা অনেকটা দূর হয়েছে। এটা নিয়ে গবেষণা হচ্ছে। সারাদেশের ২০০০ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

টেলিভিশনের ক্লাসের পাশাপাশি স্কুলগুলোতে অনলাইনে ক্লাস হচ্ছে। সারাদেশের ৫০০০ শিক্ষককে অনলাইন ক্লাস করানোর ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।

>> edudaily24.com সাইট থেকে সব শ্রেণির সব সপ্তাহের এসাইনমেন্ট পাওয়া যাবে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.