Wednesday, June 10, 2026
Live
খবর
Verified
1 min read

স্কুল-কলেজ এমপিওভুক্ত আবেদন ১০-৩০ অক্টোবর

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
স্কুল-কলেজ এমপিওভুক্ত আবেদন ১০-৩০ অক্টোবর

বেসরকারি স্কুল-কলেজ এমপিওভুক্ত আবেদন ১০ অক্টোবর থেকে শুরু হবে, চলবে ৩০ অক্টোবর ২০২১ পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইনে। সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.shed.gov.bd), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ওয়েব সাইট (www.dshe.gov.bd) এবং বাংলাদেশ শিক্ষা-তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ওয়েব সাইটে (www.banbeis.gov.bd) অনলাইন এমপিও অ্যাপলিকেশন শিরোনামে প্রদর্শিত লিংকের মাধ্যমে আবেদন করা যাবে।

এছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন সরাসরি, ই-মেইল বা পত্রের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অথবা এর অধীনস্থ কোনো দফতরে গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।

জানা গেছে, নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণের সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। এ পদ্ধতিতে নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তালিকা প্রস্তুত করা হবে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.