Wednesday, June 10, 2026
Live
খবর
Verified
2 min read

৩৯তম বিসিএস থেকে ২,০০০ চিকিৎসক নিয়োগ কার্যক্রম শুরু

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
৩৯তম বিসিএস থেকে ২,০০০ চিকিৎসক নিয়োগ কার্যক্রম শুরু

করোনা ভাইরাস পরিস্থিতিতে চিকিৎসক সঙ্কট কাটাতে ৩৯তম বিসিএস থেকে ২,০০০ চিকিৎসক নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। যত দ্রুত সম্ভব নিয়োগ কার্যক্রম শেষ করতে সরকারি কর্ম কমিশনে আজ (২৮ এপ্রিল ২০২০) এক বিশেষ বৈঠক হয়।

দেশের এই পরিস্থিতিতে দ্রুততার সঙ্গে ডাক্তার নিয়োগ দিতে হলে ৩৯তম বিশেষ বিসিএস থেকেই দিতে হবে বলে সরকার মনে করছে। ৩৯তম বিশেষ এই বিসিএস প্রক্রিয়া সদ্য শেষ হয়েছে। নতুন বিসিএসের আয়োজন করতে হলে দীর্ঘ সময় লাগবে। তাই দ্রুত পদক্ষেপ নিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৈঠক শেষে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে জানান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে আমাদের কাছে ২,০০০ চিকিৎসক নিয়োগের চাহিদাপত্র পাঠানো হয়েছে। চাহিদাপত্রে ৩৯তম বিসিএস এর কথা উল্লেখ রয়েছে। দ্রুততার সঙ্গে নিয়োগ দিতে হলে ৩৯তম বিশেষ বিসিএস এর বিকল্প নেই। আমরা চেষ্টা করছি দ্রুততার সঙ্গে সুপারিশের কাজ শেষ করতে।

পিএসসি সূত্র জানায়, ২০১৮ সালে ১০ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হয়, শেষ হয় ৩০ এপ্রিল। পরে ওই বছরের ৩ আগস্ট ২০১৮ তারিখে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, অংশ নেয় ৩৭,৫৮৩ জন। পরীক্ষায় পাস করেন ১৩,৭৫০ জন চিকিৎসক। এর মধ্যে সহকারী সার্জন পদে ১৩,২১৯ জন চিকিৎসক ও ৫৩১ জন সহকারী ডেন্টাল সার্জন পদে পাস করেন।

পাস করা প্রার্থীদের মধ্য থেকে ৪,৭৯২ জন চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়। এই ৩৯তম বিসিএসে উত্তীর্ণ কিন্তু সুপারিশপ্রাপ্ত নন এমন ৮,৩৬০ জনকে নন ক্যাডার পদের জন্য পাস বলে ঘোষণা করে পিএসসি। পরে তাদের মধ্য থেকে ৫৬৪ জনকে গত ফেব্রুয়ারিতে পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসক হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.