Friday, June 12, 2026
Live
খবর
Verified
1 min read

৪১তম বিসিএস প্রিলি রেজাল্ট জুলাইয়ে

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
৪১তম বিসিএস প্রিলি রেজাল্ট জুলাইয়ে

৪১তম বিসিএস প্রিলি রেজাল্ট জুলাইয়ের ১ম সপ্তাহে প্রকাশ হতে পারে। পরীক্ষা হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশ করার কথা বলা হলেও ইতোমধ্যে প্রায় ৩ মাস হয়ে গেছে। করোনাসহ নানা কারণে এখনো ফল প্রকাশ করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র বলেছে, জুলাই মাসের ১ম সপ্তাহের যেকোনো সময় প্রিলির ফলাফল প্রকাশ হতে পারে। ফলাফল প্রকাশের প্রস্তুতি কার্যক্রম চলমান রয়েছে।

৪১তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩২৩ জন, সাধারণ ক্যাডারে মোট ৬৪২ জন; প্রফেশনাল ও টেকিনিক্যাল ক্যাডারে ৬১৯ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জনসহ মোট ২,১৬৬ জনকে নিয়োগ দেয়া হবে।

উল্লেখ্য, সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারের শূন্য পদে প্রার্থী নিয়োগ দিতে ২০২০ সালের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ২০২১ সালের ১৯ মার্চ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.