Friday, June 12, 2026
Live
খবর
Verified
1 min read

৪৩ তম বিসিএস পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহে

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
৪৩ তম বিসিএস পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহে

৪৩ তম বিসিএস পরীক্ষার ফলাফল (প্রিলি) আগামী সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংশ্লিষ্ট সূত্র। পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে জানান, ৪৩ তম বিসিএস প্রিলিমিনারির ফলাফল খুব দ্রুত সময়ের মধ্যে প্রকাশের চেষ্টা করা হচ্ছে, এ ব্যাপারে কাজ চলছে।

৪৩তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১,৮১৪ জন কর্মকর্তা নিয়োগ দেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

৪৩তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৩৫ হাজার ১৯০ জন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ের চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়ার ওই সময় ৪৩তম বিসিএসের আবেদনের সময় ৩ দফায় বাড়িয়েছিল পিএসসি।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.