Friday, June 12, 2026
Live
খবর
Verified
1 min read

৪৪তম বিসিএসে আবেদন করেছেন সাড়ে ৩ লাখ প্রার্থী

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
৪৪তম বিসিএসে আবেদন করেছেন সাড়ে ৩ লাখ প্রার্থী

৪৪তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন প্রার্থী। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃপক্ষ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। ২ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত এই বিসিএসে আবেদনের সুযোগ ছিল।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা শেষে যাতে সেসব প্রার্থীরা আবেদনের সুযোগ পায়, এর জন্য ৪৪তম বিসিএসের আবেদনের সময় এক মাস বাড়িয়ে শেষ তারিখ হিসেবে ২ মার্চ নির্ধারিত ছিল।

৪৪তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নেয়া হবে ১,৭১০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি নেয়া হবে শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন। এছাড়া প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন নেওয়া হবে। এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ২৭ মে ২০২২।

৪৪তম বিসিএসে মোট আবেদন করেছেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন।

গত বছরের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। প্রথম দফায় আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি।

উল্লেখ্য, এ যাবতকালে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ৪১তম বিসিএসে, ওই বিসিএসে ৪ লাখ ৭৫ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। ৪৩তম বিসিএসে আবেদন পড়েছিল ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.