Friday, June 12, 2026
Live
খবর
Verified
1 min read

৪৪তম বিসিএসে এপিয়ার্ড প্রার্থীদেরও আবেদনের সুযোগ, শেষ তারিখ ২ মার্চ

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
৪৪তম বিসিএসে এপিয়ার্ড প্রার্থীদেরও আবেদনের সুযোগ, শেষ তারিখ ২ মার্চ

৪৪তম বিসিএস আবেদনে প্রার্থীদের ন্যূনতম যোগ্যতার শর্ত সংশোধন করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এছাড়া অনলাইন আবেদনের সময়সীমাও ২ মার্চ ২০২২ পর্যন্ত বাড়ানো হয়েছে । আবেদনেের সময়সীমার মধ্যে কোনো প্রার্থীর স্নাতক/ স্নাতকোত্তর পরীক্ষা শেষ হলে তিনিও আবেদনের সুযোগ পাবেন।

১৩ ফেব্রুয়ারি পিএসসি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩১ জানুয়ারির পরিবর্তে ২ মার্চ পুনর্নির্ধারণ করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে এ বিসিএসে আবেদনকারী প্রার্থীর যোগ্যতায় সংশোধন করা হয়েছে।

এতে বলা হয়েছে, যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাস করলে তিনি ৪৪তম বিসিএসে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন, যদি তার ওই পরীক্ষার ফলাফল ৪৪তম বিসিএসের আবেদনপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত প্রকাশ না হয়- তাহলেও তিনি অনলাইনে আবেদন করতে পারবেন। তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে।

ওই আবেদনকারীদের ৪৪তম বিসিএসের আবেদনপত্র গ্রহণের শেষ দিনের মধ্যে স্নাতক পর্যায়ের সব লিখিত পরীক্ষা শেষ হতে হবে। অর্থাৎ আগামী ২ মার্চ ২০২২ তারিখের মধ্যে যাদের স্নাতক পরীক্ষা শেষ হবে, তারা ৪৪তম বিসিএসে আবেদন করতে পারবেন।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.