Friday, June 12, 2026
Live
খবর
Verified
2 min read

৪৪ তম বিসিএস প্রিলি রেজাল্ট ২০২২

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
৪৪ তম বিসিএস প্রিলি রেজাল্ট ২০২২


৪৪ তম বিসিএস প্রিলি রেজাল্ট ২২ জুন ২০২২ তারিখ সন্ধ্যায় প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (বিপিএসসি) সূত্র এ তথ্য জানিয়েছে। ফল প্রকাশের লক্ষ্যে জরুরি সভা ডেকেছে পিএসসি কর্তৃপক্ষ।

১৫,৭০৮ জন প্রার্থী ৪৪তম বিসিএসের প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষা হবে ২৪ থেকে ৩১ জুলাই ২০২২।

৪৪তম বিসিএস প্রিলির রেজাল্ট ২০২২

নিয়োগ প্রতিষ্ঠান :সরকারি কর্ম কমিশন (পিএসসি)
প্রিলি রেজাল্টের তারিখ : ২২-৬-২০২২
প্রার্থী সংখ্যা :৩,৫০,৭১৬ জন
উত্তীর্ণ প্রার্থী :১৫,৭০৮ জন
ক্যাডার পদ : ১,৭১০টি
পিএসসির ওয়েবসাইট :http://www.bpsc.gov.bd

২৭ মে ২০২২ তারিখে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় প্রার্থীরা অংশ নেন।

৪৪তম বিসিএসে মোট আবেদন করেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন।

৪৪তম বিসিএসের আবেদন প্রক্রিয়া অনলাইনে শুরু য়ে ২০২১ সালের ৩০ ডিসেম্বর থেকে, শেষ হয় ২ মার্চ ২০২২।

৪৪তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে মোট ১,৭১০ জন কর্মকর্তা (কর্মকর্তা) নিয়োগ দেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন।

টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে যেকোনো মোবাইল থেকে এসএমএস করে ৪৩তম বিসিএস প্রিলিমিনারির ফল জানা যাবে। Format: PSC<Space>43<Space>Registration Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি Message-এ Registration Number সহ Qualified অথবা Not qualified হিসেবে ফলাফল পাওয়া যাবে। Example: PSC 43 123456 send to 16222। লিখিত পরীক্ষা আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হবে। সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

>> 44th bcs preliminary result pdf download link : http://bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/7c3e2aca_c05f_4ab4_93d5_4059788ab030/44%20bcs.pdf

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.