Friday, June 12, 2026
Live
খবর
Verified
3 min read

৪৪ তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ২০২২

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
৪৪ তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ২০২২

৪৪ তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ২০ অক্টোবর ২০২২ প্রকাশিত পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর আবশ্যিক বিষয় ও পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর ২০২২ তারিখ থেকে ১১ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

১৫ হাজার ৭০৮ জন প্রার্থী এই লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

পরীক্ষা হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী যথাসময়ে সংবাদ মাধ্যম ও কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে।

৪৪তম বিসিএস পরীক্ষা ২০২২

কর্তৃপক্ষ :সরকারি কর্ম কমিশন (পিএসসি)
পরীক্ষা :৪৪তম বিসিএস
পরীক্ষার ধরন :লিখিত পরীক্ষা
পরীক্ষার নাম্বার :৯০০
পরীক্ষা শুরু :২৯ ডিসেম্বর ২০২২ থেকে
পরীক্ষার্থী :১৫,৭০৮ জন
পদ / ক্যাডার সংখ্যা : ১,৭১০টি
44th bcs written exam 2022

৪৪তম বিসিএসে মোট ১,৭১০ জন কর্মকর্তা নিয়োগ (সুপারিশ) দেয়া হবে। এর মধ্যে, প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

৪৪ তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি ২০২২

44th bcs written exam routine 2022 (1)

44th bcs written exam routine 2022 (2)

বিসিএস লিখিত পরীক্ষার পদ্ধতি, বিষয় ও নম্বর বণ্টন

২য় স্তর (লিখিত পরীক্ষা) : ৯০০ নম্বরের পরীক্ষা (গড় পাস নম্বর ৫০%)

প্রিলিমিনারি টেস্ট-এ কমিশন কর্তৃক কৃতকার্য ঘোষিত প্রার্থীদের ৯০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ২৬টি ক্যাডার সাধারণ ক্যাডার এবং কারিগরি/পেশাগত ক্যাডার এই দুই ক্যাটাগরিতে বিভক্ত।

  • ক. সাধারণ ক্যাডারের প্রার্থীদের জন্য ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা।
  • খ. কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা।

ক. সাধারণ ক্যাডারের প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন

ক্রমিক নম্বরআবশ্যিক বিষয়নম্বর বণ্টন
১.বাংলা২০০
২.ইংরেজি         ২০০
৩.বাংলাদেশ বিষয়াবলি২০০
৪.আন্তর্জাতিক বিষয়াবলি১০০
৫.গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা১০০
৬.সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি১০০
মোট৯০০

খ.  কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন

ক্রমিক নম্বরআবশ্যিক বিষয়নম্বর বণ্টন
১.বাংলা১০০
২.ইংরেজি         ২০০
৩.বাংলাদেশ বিষয়াবলি২০০
৪.আন্তর্জাতিক বিষয়াবলি১০০
৫.গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা১০০
৬.পদ-সংশ্লিষ্ট বিষয়২০০
মোট৯০০

লিখিত পরীক্ষার বিস্তারিত সিলেবাস

পদ সংশ্লিষ্ট (Job-related) বিষয়ের পরীক্ষা

যে সকল প্রার্থী সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদের জন্য পছন্দক্রম দেবেন, তাদেরকে সাধারণ ক্যাডারের জন্য নির্ধারিত বিষয়ের ৯০০ নম্বরের অতিরিক্ত সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসংগিক বিষয়ের ২০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়।

৩য় স্তরঃ  বিসিএস-এর ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা (পাস নম্বর ৫০%)

বিসিএস-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। মৌখিক পরীক্ষায় পাশ নম্বর ৫০%।

Bcs written syllabus pdf

Bcs written syllabus pdf download : https://bpsc.portal.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/page/732e9da5_9514_4252_9a33_119f8c000cc5/SYLLABUS%20FOR%20BCS%20%28WRITTEN%29%20EXAMINATION.pdf

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.