Friday, June 12, 2026
Live
খবর
Verified
3 min read

৪৫তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল ২০২৩ | পাস ১২৭৮৯ জন | 45th BCS result 2023 PDF

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
৪৫তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল ২০২৩ | পাস ১২৭৮৯ জন | 45th BCS result 2023 PDF

৪৫তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল ২০২৩ ৬ জুন ২০২৩ সন্ধ্যায় প্রকাশিত হয়েছে । ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি রেজাল্ট অনুযায়ী উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭৮৯ জন চাকরি প্রার্থী। ফলাফল পাওয়া যাবে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd)। এছাড়া ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা অক্টোবর মাসে হবে বলেও জানিয়েছে পিএসসি। উল্লেখ্য, ৪৫ তম বিসিএস-এ মোট পদ সংখ্যা ৩৩৩১টি (২৩০৯টি ক্যাডার পদ ও নন-ক্যাডার পদ ১০২২টি) বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃপক্ষ। বিগত ৫ বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশিসংখ্যক ক্যাডার নিয়োগ করা হবে। 

পিএসি-এর ওয়েবসাইট (http://www.bpsc.gov.bd) ও টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) বিসিএস পরীক্ষার এই ফলাফল প্রকাশ করা হয়েছে।

সবচেয়ে কম সময়ে ৪৫ তম বিসিএস রেজাল্ট

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পর এবারই সবচেয়ে কম সময়ে ফলাফল প্রকাশ করল পিএসসি। গত ১৯ মে ২০২৩ তারিখে ্বেই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে হিসাবে পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে প্রিলিমিনারির ফল দিল পিএসসি। এর আগে, ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৫ দিনের মধ্যে। ওই বিসিএসের চেয়েও এ বিসিএসে আরও কম সময়ে প্রিলির ফল প্রকাশ করল পিএসসি।

এক নজরে ৪৫তম বিসিএস

  • নন-ক্যাডার পদে ঠিক কত জনবল নিয়োগ হতে পারে, সে বিষয়েও সিদ্ধান্ত আজ চূড়ান্ত করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নিয়োগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
  • মন্ত্রণালয় সূত্র জানায়, এ বিসিএসে ২৩টি ক্যাডারে মোট ২ হাজার ৩০৯ জনবল নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে নিয়োগ পাবেন ৫৩৯ চিকিৎসক। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪৫০ ও ডেন্টাল সার্জন পদে ৮৯ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০, শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, কর ক্যাডারে ৩০, কাস্টমসে ৫৪, আনসারে ২৫ এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৮৭০ জনকে নিয়োগ দেওয়া হবে।
  • বিগত ৫টি বিসিএসের মধ্যে ৪৫তম বিসিএসেই সবচেয়ে বেশি সংখ্যাক ক্যাডার পদ। এর মধ্যে ৪১, ৪৩ ও ৪৪তম বিসিএসের নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। 

৪৫ তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ২০২৩

৪৫ তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ সম্পর্কে জানিয়েছে পিএসসি। চলতি বছরের (২০২৩) অক্টোবরে হতে পারে ৪৫ তম বিসিএসের লিখিত পরীক্ষা। সুনির্দিষ্ট তারিখ ও সূচি পরীক্ষার আগে যথাসময়ে প্রকাশ করবে পিএসসি।

৪৫ তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২৩

কর্তৃপক্ষ :বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)
বিসিএসের ক্রম :৪৫তম বিসিএস (45th bcs)
মোট ক্যাডার পদ :২৩০৯টি
নন-ক্যাডার পদ :১০২২টি
ক্যাডার ক্যাটাগরি :২৩টি
আবেদনের তারিখ :ডিসেম্বর ২০২২
ওয়েবসাইট :http://www.bpsc.gov.bd
45th bcs circular 2022

৪৫তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল ২০২৩ যেভাবে পাওয়া যাবে

৪৫তম বিসিএসে কোন ক্যাডারে কত জন

  • স্বাস্থ্য ক্যাডারে ৫৩৯ জন (সহকারী সার্জন ৪৫০ জন ও ডেন্টাল সার্জন ৭৯ জন)
  • শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন
  • প্রশাসন ক্যাডারে ২৭৪ জন
  • পুলিশ ক্যাডারে ৮০ জন
  • কাস্টমস ক্যাডারে ৫৪ জন
  • আনসার ক্যাডারে ২৫ জন
  • কর ক্যাডারে ৩০ জন এবং
  • পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ বাদবাকি ক্যাডারে ৮৭০ জন নেওয়া হবে।

কোন বিসিএসে কত পদ

  • ৩৫তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে পদ ১ হাজার ৮০৩টি
  • ৩৬তম বিসিএসে পদ ২ হাজার ১৮০টি
  • ৩৭তম বিসিএসে ১ হাজার ২২৬টি
  • ৩৮তম বিসিএসে ২ হাজার ২৪টি
  • ৪০তম বিসিএসে পদ ১ হাজার ৯০৩টি
  • ৪১তম বিসিএস ক্যাডার পদ ২ হাজার ১৩৫টি
  • ৪৩তম বিসিএস ক্যাডার পদ ১ হাজার ৮১৪টি
  • ৪৪তম বিসিএস ক্যাডার পদ ১ হাজার ৭১০টি
  • ৪৫তম বিসিএসে ক্যাডার পদ ২৩০৯টি

৪৫ তম বিসিএস সার্কুলার ২০২২ pdf / 45th bcs circular 2022

45th bcs circular 2022 pdf download link : http://www.bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/c58f75eb_30c8_445c_972d_ab68c5481e38/45%20BCS%20Advertisement.pdf

  • ৪৫তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে নভেম্বরের শেষ সপ্তাহে http://www.bpsc.gov.bd ওয়েবসাইটে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.