Wednesday, June 10, 2026
Live
খবর
Verified
1 min read

৯ ব্যাংকের অফিসার জেনারেল নিয়োগ ফলাফল ২০২২

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
৯ ব্যাংকের অফিসার জেনারেল নিয়োগ ফলাফল ২০২২

৯ ব্যাংকের অফিসার জেনারেল নিয়োগ ফলাফল ২০২২ (এমসিকিউ) প্রকাশিত হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সমন্বিত ৯টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের ২০১৮ সালভিত্তিক অফিসার (জেনারেল) পদের এমসিকিউ পরীক্ষার এই ফলাফলে ২০,৮০৬ জন উত্তীর্ণ হয়েছেন।

২ মার্চ ২০২২ তারিখে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ১৮ মার্চ অনুষ্ঠিত হবে। রাজধানীর ১১টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষার জন্য নতুন প্রবেশপত্র দেওয়া হবে না। এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে।

প্রার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে আসতে হবে। পরীক্ষার্থীদের কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরে আসতে হবে।

৯টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (জেনারেল) পদের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে (https://erecruitment.bb.org.bd/openpdf.php)।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.