চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর শেন ই ছিন সুইজারল্যান্ডের জেনিভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগদান করেন এবং একটি ভাষণ দেন। তিনি প্রেসিডেন্ট সি চিন পিং কর্তৃক প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগের পরিচয় দেন, চীনের অবস্থান ও প্রস্তাবনাগুলো বিশদভাবে ব্যাখ্যা করেন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মূল লক্ষ্য পূরণে অঙ্গীকারকে এগিয়ে নিতে ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সব পক্ষের সাথে কাজ করার জন্য চীনের আগ্রহ প্রকাশ করেন।
সম্মেলনের পর, শেন ই ছিন আইএলও-এর মহাপরিচালক জন হান্টসম্যানের সাথে আইএলও-এর সহযোগিতা আরও গভীর করার বিষয়ে মতবিনিময় করেন। হান্টসম্যান বলেন যে, আইএলও চীনের সাথে তার সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং শ্রম জগতের একটি উন্নততর ভবিষ্যতের জন্য নতুন অবদান রাখতে চীনের সাথে কাজ করতে ইচ্ছুক।
একই দিনে শেন ই ছিন বার্নে সুইস ফেডারেল প্রেসিডেন্ট এবং অর্থনৈতিক বিষয়, শিক্ষা ও গবেষণা মন্ত্রী পামেলা পামারের সাথে সাক্ষাত্ করেন। উভয় পক্ষ দুই দেশের নেতাদের দ্বারা গৃহীত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন জনগণের জীবনযাত্রার মতো ক্ষেত্রে বাস্তব সহযোগিতার সম্ভাবনা ক্রমাগত অন্বেষণ, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নের পক্ষে সমর্থন এবং মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যত্ সমাজ গঠনে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।
(রুবি/তৌহিদ/লাবণ্য)