Wednesday, June 10, 2026
Live
খবর
Verified
1 min read

স্কুল-কলেজের জন্য ৪ নির্দেশনা দিলো সরকার

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
স্কুল-কলেজের জন্য ৪ নির্দেশনা দিলো সরকার

কয়েক দিনের টানা বর্ষণে দেশের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দেওয়ায় স্কুল-কলেজের জন্য ৪ নির্দেশনা দিলো সরকার।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সব সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব অঞ্চলের পরিচালক ও উপ-পরিচালকদের গত ৯ জুলাই ২০২৩ তারিখে চিঠি দিয়ে এসব নির্দেশনা জানিয়ে দিয়েছে।

এই চিঠিতে বলা হয়েছে, জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে অধিদপ্তরের আওতাধীন বন্যা কবলিত এলাকার সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিছু ব্যবস্থা নিতে হবে।

 

স্কুল-কলেজের জন্য ৪ নির্দেশনা

  • বন্যা কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো সার্বক্ষণিক খোলা রেখে বন্যার্তদের আশ্রয়ের ব্যবস্থা নিতে হবে।
  • সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
  • পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য প্রতিটি জেলা, উপজেলা বা থানায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলার ব্যবস্থা করতে হবে এবং সার্বিক অবস্থা এ অধিদপ্তরের পরিচালককে (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) জানাতে হবে।
  • শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রতিষ্ঠানের আসবাবপত্র ও কম্পিউটার সামগ্রী নিরাপদে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.